৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের হিমাগারে কিশোরীসহ তিনজনকে নির্যাতন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও নারীকে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী নগরের উপকণ্ঠ বায়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজন এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়রা একটি কক্ষে হিমাগারের দুই কর্মচারীকে আটকে রেখেছেন। এছাড়া অফিস কক্ষে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর দামকুড়া সীমান্তে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

এদিকে আহত অবস্থায় মেডিকেল কলেজের শিক্ষার্থী, ১৩ বছর বয়সী এক কিশোরী ও এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মেডিকেল শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

আহত কিশোরী জানিয়েছেন, আলপিন দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা হিমাগারটি ঘিরে রেখেছেন। এ নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত উত্তেজনা ছিল। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত আটক করে নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছেন। তবে হামলার আশঙ্কায় পুলিশ তাদের বের করছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST