
স্টাফ রিপোর্টোর, বাঘা: রাজশাহীর বাঘা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে বাঘা পৌর এলাকার দক্ষিণ মিলিক বাঘা গ্রামে অভিযান পরিচালনা করে নাহিদ ইসলাম ওরফে নাইট (৩২) নামের এক যুবককে অটক করে পুলিশ। আটক ওই যুবক শাজাহান মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শাজাহান মিয়ার ছেলে নাহিদ ইসলাম বরফে নাইট দীর্ঘদিন থেকে কৌশলে মাদক ব্যবসা করে আসছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST