
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ২ ব্যক্তিকে আটক করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে হরগ্রাম পীরসাহেবপাড়া গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে মো: অপু শেখ (২৮) এবং একই গ্রামের মো: লালমুনের ছেলে মো: সাহেব আলী (২২)-কে মাদকদ্রব্য সেবন করার অপরাধে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অপু শেখ’কে ৩০ দিন বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড এবং সাহেব আলী’কে ৩০ দিন বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST