
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাসিক সভা এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌরসভার প্রশাসক ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, সহায়তা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিক, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বনায়ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST