১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা থানার পারিলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় দুই চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: মুকুল হোসেন (৩৪) ও মো: আশরাফ (৩৮)। মুকুল পবা থানার মাড়িয়া খড়খড়ি এলাকার মো: আসলাম আলীর ছেলে এবং আশরাফ নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব শুল্যাকিয়ার মো: রুহুল আমিনের ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ১৪ জুন অটোরিকশা চালক মো: আনারুল ইসলাম (৪০) প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। সকাল সাড়ে ৮টায় রাজশাহী রেলগেট এলাকা থেকে আসামিরা ‘ঘোরাঘুরির’ কথা বলে ঘণ্টা চুক্তিতে রিকশা ভাড়া নেয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

তারা বিভিন্ন এলাকা ঘুরে পারিলা সিডির মোড় এলাকায় পৌঁছায়। সেখানে নির্জন স্থানে রিকশাচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রিকশাটি চুরি করে পালানোর চেষ্টা করে। চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং পবা থানা পুলিশকে জানায়।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৩

খবর পেয়ে পবা থানার এসআই এস এম আসিব নাসিব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আসামিদের আটক করেন এবং চোরাই অটোরিকশাটি উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির কথা স্বীকার করে। জানা যায়, মূল আসামি মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবী রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST