২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মালিক-শ্রমিক সমঝোতায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার : বাস মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। ফলে তিন দিন পর রাজশাহী বিভাগের তিন জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হলো।

জানা গেছে, গেল ২৬ সেপ্টেম্বর সকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। হঠাৎ বাস বন্ধের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তিন দিন পরে বাস চলাচল শুরু হলো। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ ছিল। এ সময়ে শুধুমাত্র চলাচল করছিল একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস।

আরও পড়ুনঃ   বাফুফের নতুন সদস্য সাবেক ফুটবলার মনি

এর আগে বেতন বাড়ানোর দাবিতে গেল ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে কাজে ফেরে শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সোমবার (২২ সেপ্টেম্বর) কর্মবিরতির ডাক দেয়।

আরও পড়ুনঃ   ‘বলে ভ্যাসলিন লাগিয়ে ইংল্যান্ডে টেস্ট জিতেছে ভারত’

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, দুই পক্ষের (বাস মালিক ও শ্রমিক) সমঝোতায় আপাতত বাস চলাচল শুরু হচ্ছে। এ নিয়ে ঢাকার গাবতলীতে বসা হয়েছিল। বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST