২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের যেসব দুর্বলতায় ফাইনালে আশা দেখতে পারে পাকিস্তান

অনলাইন ডেস্ক : এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চলমান আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে অপরাজিত ভারত। রেকর্ড নবমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মুখিয়ে আছে সূর্যকুমার যাদবরা।

অন্যদিকে, গ্রুপপর্ব ও সুপার ফোরে অনেক নাটকীয়তার পর শিরোপার মঞ্চে পাকিস্তান। কার্যত সেমিফাইনালে রূপ নেওয়া বাংলাদেশের বিপক্ষে ১১ রানের কষ্টার্জিত জয় পেয়েছে সালমান আলি আগারা। পাকিস্তানের লক্ষ্য ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেওয়া।

এবারের আসরে এরই মধ্যে দুইবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুইবারই হেরেছে ম্যান ইন গ্রিনরা। দুটি ম্যাচেই ভারতের বিপক্ষে তেমন প্রতিরোধই গড়তে পারেনি তারা। তবে ফাইনালের আগে কিছু জায়গায় স্বস্তি মিলতে পারে সালমান-শাহিনদের।

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব একেবারেই ফর্মে নেই। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষেও রান পাননি। শেষ তিন ম্যাচে করেছেন মাত্র ১৭ রান। যেটা নিঃসন্দেহে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ককে। এরই মধ্যে অস্বস্তি আরও বাড়িয়েছে মারকুটে ওপেনার অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার চোট।

আরও পড়ুনঃ   বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান

এশিয়া কাপে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ক্যাচ মিস। চার-চারটি ক্যাচ মিস হয় সুপার ফোরের ম্যাচে। এদিকে, বোলিং নিয়েও আছে দুশ্চিন্তা। শ্রীলঙ্কার বিপক্ষে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ছিলেন না শিবাম দুবেও। সুযোগ পেয়েছিলেন হার্ষিত রানা ও আর্শদীপ সিং। এর মধ্যে প্রথমজনকে নিয়ে ফের প্রশ্ন উঠতে বাধ্য। লাইন-লেংথের কোনও ঠিকানা নেই। হর্ষিত কোনটা বাউন্সার, কোনটা শর্টপিচ দেবেন, তা যেন বল করার আগেই বোঝা যাচ্ছিল। একা পাথুম নিশঙ্কাই ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছিলেন। কুলদীপ যাদবরা সঠিক সময়ে জ্বলে না উঠলে সেটা হয়েও যেত।

আরও পড়ুনঃ   উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

শ্রীলঙ্কার বিপক্ষে রান পেয়েছেন সঞ্জু স্যামসন ও তিলক বার্মা। আশ্চর্যজনকভাবে দুজনের ব্যাটিং পজিশন নিয়েই যত পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশ ম্যাচে তিলক খেলেন ৭ বল। সঞ্জু ব্যাট করার সুযোগই পাননি। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জু ৩৯ রান করেন। তিলক অপরাজিত থাকেন ৪৯ রানে। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত কেন এত পরীক্ষানিরীক্ষা করছে, কেনই বা ব্যাটারদের সঠিক অর্ডার অনুযায়ী খেলানো হচ্ছে না? এসব নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে।

এশিয়া কাপে সবকটি ম্যাচই জিতেছে ভারত। পাকিস্তানকে দু’বার হারিয়েছে। পাকিস্তানকে এখন আর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ বলে মনেই করছেন না বলে অকপটেই জানিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ভারতের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে আনপ্রেডিক্টেবল পাকিস্তান!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১০

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৩

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৪

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৫

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১৬

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১৭

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১৮

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST