১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জুলাই শহীদ দিবসে স্মরণসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসের গণহত্যায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. খন্দকার আজিম আহমেদ। তিনি শহীদ পরিবার এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত জিআইজি মো. সারোয়ার জাহান এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, আজও তাদের প্রিয়জনদের হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তারা কষ্ট নিয়ে বেঁচে আছেন। কেউ কেউ শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দাবিও জানান।

আরও পড়ুনঃ   বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন পুলিশের ৬২ সদস্য

আহত আন্দোলনকারী অপূর্ব বলেন, “গুলিটা আমার গায়ে লেগেছে—এটা হয়তো আমারই ভাগ্যে ছিল। আমার গায়ে না লাগলে, হয়তো কোনো ভাইয়ের গায়ে লাগতো।”

শহীদ মিনারুল ইসলামের স্ত্রী নূরেজান খাতুন বলেন, “আমার মন বলে, আমার স্বামী এখনো বেঁচে আছেন। তিনি শহীদের মর্যাদা পেয়েছেন। আমার সন্তান এখন ছোট, বড় হলে তাকে বাবার শহীদ হওয়ার গল্প শোনাবো।”

শহীদ আলী রায়হানের পিতা মসলে উদ্দিন আহমেদ বলেন, “বিকেলে খবর পাই, ছেলের মাথায় গুলি লেগেছে। অপারেশনের পর মারা যায়। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

শহীদ শাকিব আনজুমের পিতা মাইনুল হক বলেন, “জুলাই আন্দোলনে আমার তিন ছেলে মিছিলে গিয়েছিল। ছোট ছেলে সাহসী ছিল, সামনে থাকতো। দেড়টার দিকে গুলিবিদ্ধ হয়। মনে হয়েছিল, আমিও গুলি খেয়েছি। এই স্বাধীন দেশে যেন আর কোনো অন্যায় হত্যাকাণ্ড না ঘটে।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

মাহবুব সিদ্দিকী বলেন, “শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেই আন্দোলন বেগবান হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল।”

পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ে জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তাদের পরিবারের শোক আমরা উপলব্ধি করি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।”

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। আমরা নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই, শহীদদের স্মরণ রেখেই।”

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলন’ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় মাইলফলক হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১০

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

২০

Design & Developed by: BD IT HOST