২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধি দলকে জামায়াতের আমির

অনলাইন ডেস্ক : নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সব দলের ঐকবদ্ধ চেষ্টা এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মগবাজারে দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুনঃ   আটক এ্যাড. সালামের ফাঁসির দাবিতে বিক্ষোভ

এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন দলটির আমির।

বৈঠকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ দুদশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুদেশের পার্টি টু পার্টি এবং সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জামায়াত ইসলামী।

আরও পড়ুনঃ   জেল থেকে ১৩ মাস পর মুক্তি পেলেন বিএনপি নেতা চাঁদ

পাশের দেশে পালিয়ে থাকা শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্রের কথা তুলে ধরার পাশাপাশি নির্বাচন ইস্যুতে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়। তিনি জানান, সংস্কার শেষে যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত তারা। দেশ শাসনের দায়িত্ব পেলে সমতার ভিত্তিতে কাজ করবে জামায়াত ইসলামী।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST