২৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

জয়ের পক্ষ নিয়ে সাংবাদিকদের দোষারোপ করলেন অঞ্জনা

অনলাইন ডেস্ক : গেল ২৩ এপ্রিল এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেন চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেতা শিবা শানু। এ ঘটনায় শিবা শানুকে সাময়িক বহিস্কার ও জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন লিমন আহমেদ। তিনি জানান, হামলার ঘটনায় এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অভিনেতা শিবা শানু ও সুশান্তকে। এ ঘটনায় শিল্পী সমিতির সঙ্গে আলোচনা শুরুর পরও জয় চৌধুরী উদ্ধত্বপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারো কথা মানতে নারাজ। তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জয় চৌধুরীকে নিয়ে সাংবাদিকদের এমন অবস্থানের পরই ফেসবুকে এই নায়কের পক্ষ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। যেখানে তিনি লিখেছেন, একজন জয় চৌধুরী, আমাদের বাংলা চলচ্চিত্রের ভদ্র ও মার্জিত চিত্রনায়ক। জয়কে আমি চিনি প্রায় ১০-১২ বছর। কখনোই তাকে উচ্চস্বরে কথা পর্যন্ত বলতে দেখিনি। সর্বদা পরিশ্রমী একজন চিত্রনায়ক। সে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে না থেকেও অতিতে চলচ্চিত্রের সকল কর্মকাণ্ডে নিজের সুদক্ষতার পরিচয় দিয়েছে। অতিতে ও বর্তমানে চলচ্চিত্রের সার্বিক কল্যানে জয়ের ভূমিকা চোখে পড়ার মতো ছিলো।

আরও পড়ুনঃ   আমার দুইটা বয়ফ্রেন্ড আমার থেকে ছোট ছিল : জাহারা মিতু

অঞ্জনা লেখেন, এবার সে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে। গত ২৩ এপ্রিল এফডিসিতে যে অনাকাঙ্ক্ষিত ঘঠনার সুত্রপাত হয়েছে, সেখানে প্রথমত আমি দোষারোপ করবে সেই সাংবাদিককে। কেন সে একজন চিত্রনায়িকার মেয়েকে এমন বাজে প্রশ্ন করলেন?এই প্রশ্ন করাটা কতটা অন্যায় সেটা বলার ভাষা নেই।

এই অভিনেত্রী আরও লেখেন, যেকোনো সাংবাদিক একজন শিল্পীর ছেলে বা মেয়েকে তার মায়ের অভিনীত চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করতেই পারেন। তাই বলে আপনার মায়ের অশ্লীল সিনেমা দেখেছেন কি না, এই প্রশ্ন করাটা অবশ্যই অন্যায়। সে ব্যাপারেই যখন শীবা সানু সাংবাদিককে জিজ্ঞেস করেছেন তুমি কে, তখনই তর্কাতর্কি শুরু হয়।

এই ঘটনায় জয় চৌধুরী বা শীবা সানু কাউকে মারধর করেননি এমনটা দাবি করে অঞ্জনা আরও লেখেন, ভিডিও ফুটেজে স্পষ্ট, যখন শীবা সানুকে গায়ে হাত তোলার পর সে নিজেকে সেভ করার জন্য শিল্পী সমিতির বারান্দায় আশ্রয় নেয়। তখন সাংবাদিকগন সমিতির বারান্দার গ্রিলের উপরে উঠতে চাইলে জয় তাদেরকে বাঁধা দেয়। জয় প্রথমে স্বাভাবিকভাবেই বিষয়টি দেখতে এসেছিলো। ভিডিওতে যেটা খুব ভালোভাবে দেখা গেছে। কিন্তু যখন সকল সাংবাদিকগণ আক্রমণাত্মকভাবে শিল্পী সমিতির গ্রীলের উপর উঠতে তৎপর হয়,তখন সে শিল্পীদেরকে রক্ষা করতে গিয়ে নিজে একটু রাগান্বিত হয় পড়ে। কিন্তু জয় কাউকে আঘাত করেছে এটা সম্পূর্ণ বানোয়াট। ভিডিও ফুটেজে সুস্পষ্ট আছে, সে গ্রীলের উপরে উঠে রাগান্বিত হয়ে আবার নিচে নেমে গেছে।

আরও পড়ুনঃ   খোলামেলা ফটোশুট, আলোচনায় সোহিনী

সবশেষ এই নায়িকা লেখেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যে সকল সাংবাদিক ভাইয়েরা আহত হয়েছেন, তাদের প্রতি আমার সমাবেদনা। অচিরেই তারা সুস্থ হয়ে উঠুক এই প্রর্থনা করি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে শপথগ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। কিন্তু অনুষ্ঠান শেষ হতে না হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। এক সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা চালান অভিনয়শিল্পীরা। যার নেতৃত্ব দেন অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী। এ ঘটনায় অন্তত ২০ জন সাংবাদিক আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST