২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শবনম ফারিয়ার বিয়ে, রইল ১০ ছবি

অনলাইন ডেস্ক : কেউ বলছেন গোপনে, আবার কেউ বলছেন না জানিয়ে— হাজারো ভক্ত-অনুরাগীদের হঠাৎই বিয়ের খবর জানিয়ে চমকে দিলেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। তার কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে সয়লাব তাদের বিয়ের ছবি।

চলুন তবে দেখে নেওয়া যাক- অভিনেত্রীর জীবনের অন্যতম এই বিশেষ মুহুর্তগুলো…

শোনা যায়, দুই পরিবারের উপস্থিতিতে ছোট আয়োজনেই বিয়ে সারেন শবনম ফারিয়া। শুক্রবার সন্ধ্যায় সুসংবাদটি গণমাধ্যমে নিজেই ভাগ করে নেন অভিনেত্রী নিজে।

পরে সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তার কিছুক্ষণ বাদেই সামাজিক মাধ্যমে দেখা মেলে শবনম ফারিয়ার বিয়ের ছবি। আর তা হু হু করে ছড়িয়ে পড়ে। অভিনেত্রীকে দেখা মেলে পাত্রের সঙ্গে; বিয়ের সাজে।

ফারিয়ার বিয়ের খবর জানার সঙ্গে অনেকে উৎসুক হয়ে পড়েন বরের পরিচয় জানতে। জানা গেছে, রাজশাহীর ছেলে তানজিম তৈয়বকে বিয়ে করেছেন ফারিয়া। অস্ট্রেলিয়ায় পড়াশোনা তার, সম্পন্ন করেছেন স্নাতকোত্তর। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ   নোবেল ফিরে আসলে আফসোস নয়, আনন্দ হবে : প্রাক্তন স্ত্রী

শোনা যায়, রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি মসজিদে বিয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় খেজুর ও বাদাম। নেটিজেনরা এই সাদামাটা আয়োজনের খবর আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।

শবনম ফারিয়ার বিয়েতে অতিথি সংখ্যা কম থাকলেও শোবিজের কিছু পরিচিত মুখকেও দেখা যায়। বিয়ের আয়োজনে যোগ দিয়েছিলেন মডেল পিয়া জান্নাতুল।

তবে বলা বাহুল্য, এই বিয়েতে শবনম ফারিয়া ও তার বরের সাজে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। দুজনেই রঙ মিলান্তি করে পরেছেন অফ হোয়াইট পোশাক।

ফারিয়ার পরনে হালকা কাজের লেহেঙ্গা, যেখানে দেখা গেছে সূক্ষ্ম সিলভার-গোল্ডেন এম্ব্রডারির ঝলক। মাথায় একই রঙের ওড়না, যা নরম জালের মতো কাপড়ে তৈরি এবং বর্ডারে ঝলমলে কাজ করা। গহনার মধ্যে রয়েছে একাধিক সোনার নেকলেস, কানের দুল, টিকলি, নথ- এনে দিয়েছে এক রাজকীয় লুক।

আরও পড়ুনঃ   রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি

অন্যদিকে বরের সাজে অফ-হোয়াইট রঙের পাঞ্জাবি ও পায়জামা, সঙ্গে হালকা বেজ বা ক্রিম টোনের কোট। সাদামাটা হলেও কোটের নিখুঁত কাট এবং পরিপাটি স্টাইল তাকে মার্জিত ও ক্লাসিক লুক দিয়েছে।

সব মিলিয়ে, তাদের দুজনের এই পোশাকের রঙের সামঞ্জস্যে ছিমছাম লুক তাদের বিয়ের আবহকে শান্ত করে দিয়েছে; যা অনেকের কাছে চোখের শান্তি হিসেবেও লেগেছে।

তবে এটিই প্রথম বিবাহ নয় শবনম ফারিয়ার। এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। সে সময় তিনি একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST