২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়’

অনলাইন ডেস্ক : মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ ছবিটি দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে মুক্তির আগেই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘কুসুম’-এর অভিনেত্রী জয়া আহসানের একটি মন্তব্য নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জয়া আহসান ঔপন্যাসিক মানিকের বিখ্যাত উক্তি, ‘শরীর, শরীর তোমার মন নাই কুসুম?’ – এর এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার এই মন্তব্যকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুনঃ   মনটা একটা ট্র্যাপ, কোথায় আটকে যায় জানি না : শোলাঙ্কি

সাধারণত ‘কুসুম’ চরিত্রটিকে শরীরসর্বস্ব হিসেবে দেখা হলেও জয়া আহসান বাস্তব জীবনে ‘মন’ ও ‘শরীর’ উভয়ের গুরুত্বকেই তুলে ধরেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না। শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার জীবনে মন এবং শরীর— উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস কুসুমেরও তাই।’

তার কথায়, ‘আমায় ভারতীয় পরিচালকেরা ভালবাসেন, ছবিতে অভিনয়ের জন্য ডাকেন তার জন্য কৃতজ্ঞ। কিন্তু এখনই শশী-কুসুমের সম্পর্কে নিয়ে জানতে চাইবেন না। ওটা ১ আগস্ট পর্দার জন্য তোলা থাক?’

আরও পড়ুনঃ   ফেসবুকে পোস্ট করে তোপের মুখে নিপুণ

এদিকে পরিচালক সুমন মুখার্জি জানান, ১৫ বছর পর মুক্তি পেলেও ছবির গল্প এবং এর সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট আজও সমসাময়িক। সেই সময়ের সঙ্গে বর্তমানের খুব বেশি পার্থক্য নেই। ঠিক যেমন পর্দার ‘কুসুম’ আর বাস্তবের জয়া আহসানের মধ্যে তেমন পার্থক্য নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST