১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘মাসুদ রানা’ সিরিজের গল্পে আসছে ওয়েব ফিল্ম, থাকছেন মৌ

অনলাইন ডেস্ক : নতুন রূপে ফিরছে কাজী আনোয়ার হোসেনের লেখা ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘আর্তনাদ’। উপন্যাসটি অবলম্বন করে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। পরিচালনা করছেন আকা রেজা গালিব।

এর আগে মাসুদ রানা সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ নিয়ে ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল প্রথম ‘মাসুদ রানা’ সিনেমা। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে মুক্তি পায় আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত ‘এমআর-৯: ডু অর ডাই’। এবার নির্মিত হতে যাচ্ছে এই সিরিজের নতুন চিত্রায়ণ।

‘আর্তনাদ’ উপন্যাসের মূল গল্প সত্তরের দশকের হলেও ওয়েব ফিল্মটির চিত্রনাট্যে আধুনিক সময়ের ছোঁয়া দেওয়া হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম।

আরও পড়ুনঃ   রানির বেশে নজর কাড়লেন বুবলী

এ প্রসঙ্গে নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’

এদিকে ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তাকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়, যার জীবন এক রাতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় সম্পূর্ণ বদলে যায়। ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন তিনি। এরপর শুরু হয় সত্য গোপন রাখার লড়াই। মরদেহ লুকিয়ে ফেলেন, কিন্তু পুলিশের অনুসন্ধানে জড়িয়ে পড়েন নতুন এক সংকটে।

আরও পড়ুনঃ   মালদ্বীপে মিমের ভ্যালেন্টাইন্স, তুলে ধরলেন মোহনীয় মুহূর্ত!

এছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয়ে রয়েছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

নির্মাতা জানিয়েছেন, কাজী আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে ১৯ জুলাই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সময়মতো কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST