১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

দুনিয়া কাঁপানো ‘ভাইরাল নাচ’ নিয়ে কথা বলল সেই বালক

অনলাইন ডেস্ক : নেট দুনিয়ায় গত কয়েকদিন ধরে বেশ ভাইরাল হয়েছে এক ইন্দোনেশীয় বালকের নাচের ভিডিও। এতে দেখা যাচ্ছে, নৌকা বাইচের নৌকার ওপর দাঁড়িয়ে শরীর-হাত হেলে দুলে যাচ্ছে সে। মাথায় থাকা কালো টুপি ও চোখের চশমা তার নাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ফরাসি ফুটবল জায়ান্ট পিএসজি, ফর্মুলা-১ ড্রাইভার থেকে শুরু করে অনেকে তার এই নাচ দিয়ে জয় উদযাপন করেছে।

রায়ান অর্কন দিখা নামে সেই ভাইরাল বালকের সঙ্গে কথা বলেছে বিবিসি ইন্দোনেশিয়া। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সে বিবিসিকে বলেছে, “এই নাচ আমি আবিস্কার করেছি। এটি সতঃস্ফূর্ত নাচ ছিল।”

আরও পড়ুনঃ   ইরানে হামলা ইসরায়েলের, তেহরানের চারপাশে বিস্ফোরণ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রায়ান অর্কন এবারই প্রথম জাতীয় পাকু জালুর নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। সে নৌকায় ‘তোগাক লোয়ান’ হিসেবে অংশগ্রহণ করে। সামনের দিকে থাকা এই তোগাক লোয়ানের কাজ হলো নৌকায় থাকা সকলকে উজ্জীবিত করা।

আর সে যে পোশাকটি পরা ছিল সেটি ইন্দোনেশিয়ায় ‘তেলুক বেলাঙ্গা’ নামে পরিচিত। এটি তাদের ঐতিহ্যবাহী পোশাক।

রায়ান অর্কন যে নৌকাটির ওপর দাঁড়িয়ে ছিল সেটি অন্তত ১১ জন মিলে চালাচ্ছিল।

আরও পড়ুনঃ   ট্রাম্পের হুমকি, গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স

ভিডিও ভাইরাল হওয়ার পর রায়ানকে ইন্দোনেশিয়ার পর্যটনমন্ত্রী রাজধানী জাকার্তায় ডেকে নিয়েছিলেন। এছাড়া বিভিন্ন কোম্পানির হয়ে বিজ্ঞাপনের কাজ করছে সে।

রায়ান অর্কনের মা জানিয়েছেন, তার ছেলেকে নিয়ে তিনি গর্বিত। তবে তার ভয় হয় ছেলে নৌকা থেকে পড়ে যায় কি না। এ নিয়ে ভয় থাকলেও তার বিশ্বাস যদি সে নৌকা থেকে পড়ে যায় তাহলে সে সাঁতরে ওঠে আসতে পারবে। কারণ সে বেশ ভালো সাঁতার পারে। এছাড়া সেখানে উদ্ধারকারীরাও থাকে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST