৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কড়া বার্তা দিলেন এরদোয়ান

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার (৬ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি-আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের এই নৃশংসতাকে এরদোয়ান ‘বর্বর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপি’র।

এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আয়েনুর ইজগি আইগির রুহের মাগফেরাত কামনা করছি।’

আরও পড়ুনঃ   ৭ নভেম্বরের মধ্যে বকেয়া না দিলে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে না আদানি

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আয়েশানূর এজগি এইগি নামের ওই তরুণী নিহত হন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই ২৬ বছর বয়সী এইগি মারা গেছেন। শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেওয়া একজন বিবিসিকে জানান, ফিলিস্তিনপন্থি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওইদিনই প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন এইগি।

আরও পড়ুনঃ   শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর ‘কালো দিক’

একজন প্রত্যক্ষদর্শী বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার প্রোগ্রামকে বলেছেন, তিনি বিক্ষোভে দুইটি গুলি চালানোর শব্দ শুনেছেন। এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুঃখপ্রকাশ করেছেন।

হোয়াইট হাউজ তাদের মিত্র ইসায়েলকে দোষারোপ না করলেও ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST