৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

গাজাবাসীকে জোরপূর্বক অন্যত্র সরানোর ব্যাপারে ট্রাম্প-নেতানিয়াহুর আলোচনা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে গাজাবাসীকে জোরপূর্বক অন্যত্র সরানোর ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) রাতে হোয়াইট হাউজের ব্লু রুমে নৈশভোজে বসে বৈঠক করেন তারা। এতে গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয় তাদের।

ইসরায়েল ফিলিস্তিনিদের ‘ভালো ভবিষ্যৎ’ দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “যদি গাজার মানুষ এখানে থাকতে চায়, থাকতে পারবে। কিন্তু তারা যদি গাজা ছাড়তে চায়, তাহলে তাদের ছাড়তে দেওয়া উচিত। উপত্যকাটি কোনো কারাগার নয়, এটি হওয়া উচিত উন্মুক্ত স্থান এবং সবাইকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে।”

আরও পড়ুনঃ   আদানিকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ

এই দখলদার আরও বলেন, “(যেসব দেশ গাজাবাসীকে নিতে আগ্রহী) আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই নিবিড়ভাবে সেসব দেশকে খুঁজে বের করতে কাজ করছি। এই দেশগুলো সবসময় বলে তারা ফিলিস্তিনিদের ভালো ভবিষ্যৎ দিতে চায়। আমি মনে করি এমন দেশ খুঁজে পাওয়ার খুব কাছে আমি আমরা।”

আরও পড়ুনঃ   ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রথম গাজাবাসীকে অন্য দেশে স্থানান্তরের কথা বলেন। তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানাবেন এমন কথাও বলেন। যা মধ্যপ্রাচ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

ট্রাম্প দাবি করেছেন, গাজার আশপাশের দেশগুলো তাদের এ ব্যাপারে অনেক সহযোগিতা করছে। ট্রাম্প বলেন, “তো ভালো কিছু হবে।”

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলেছে তারা ফিলিস্তিনিদের কখনো এভাবে গ্রহণ করবে না।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST