১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের ৫ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। এরমধ্যে বরিশাল বিভাগের চারজন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫৯ জন। এরমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা দক্ষিণ সিটিতে ১২ জন, ঢাকা উত্তর সিটিতে একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, খুলনা বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন।

আরও পড়ুনঃ   আইপিএলে নতুন যত নিয়ম থাকছে

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৭ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪০৪ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫ হাজার ৫৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ৩১৫ এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৫৫ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৮ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ১৬ জন ও ঢাকার বাইরে ১২ জন।

আরও পড়ুনঃ   দুইদিন জনসংযোগ করবে রাবির কোটা সংস্কার আন্দোলনকারীরা

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ১১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ১৭২ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৪ জন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST