২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

একটু পর ম্যাচ, মাঠে আসেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক : আর কিছুক্ষণ পরই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা দুর্বার রাজশাহীর। ম্যাচটি খেলতে এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা। তবে শুধু ফ্র্যাঞ্চাইজিটির দেশি ক্রিকেটারদের দেখা গেছে।

টস শুরুর আধা ঘণ্টা আগেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে ওয়ার্ম আপের সময় দেখা যায়নি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটারকে। গুঞ্জন রয়েছে, দলটির কোনো বিদেশি ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেননি পারিশ্রমিক বকেয়া থাকায়।

আরও পড়ুনঃ   দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারে সহায়তা অব্যাহত রাখবে: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

এদিকে, রাজশাহীর দেশি ক্রিকেটারদের ম্যাচের আগে ঘাম ঝরিয়ে নিতে দেখা গেছে। এ ছাড়া দলের সঙ্গে দেখা গেছে প্রধান কোচ এজাজ আহমেদসহ বাকিদেরও। বিপিএলের নিয়ম অনুযায়ী, দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতেই হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে নেতিবাচক খবরে বারবার উঠে এসেছিল দুর্বার রাজশাহীর নাম। আজ থেকে মিরপুর শের-ই-বাংলায় ফিরেছে বিপিএল। এরই মধ্যে আবারও আলোচনায় বিতর্কিত রাজশাহী।

আজ দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা। শোনা যাচ্ছে হোটেল বিল বকেয়া থাকায় এমন আচমকা ঠিকানা বদল করা হয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ   ‘তুমি মেয়ে নও’ বলে ৪৬ সেকেন্ড পরই হার মানলেন বক্সার

রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ম্যাচ বয়কটের গুঞ্জনের মধ্যেই অবশ্য দেশিদের পাওনা টাকা পরিশোধের খবর পাওয়া গেছে। রাজশাহীর শুরুর দিকের অধিনায়ক এনামুল হক বিজয় নিজের ফেসবুক পেজে এক পোস্টে খাম দেখিয়ে টাকা পাওয়ার বিষয়টি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST