১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টাইগার ব্যাটারদের বিশেষ আকর্ষণ ‘ডটবল’

অনলাইন ডেস্ক : আরও একবার ম্যাচ শেষে কাঠগড়ায় বাংলাদেশের ডট বল প্রবণতা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মেহেদি হাসান মিরাজ খেলেছেন ১৪৫ রানের জুটি। শারজাহতে যা বাংলাদেশের জন্য যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। লম্বা এই জুটির পথে ১০৬ বলে নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশের ইতিহাসে ধীরগতির ফিফটি বিবেচনায় মিরাজের গতকালের ইনিংস থাকবে দ্বিতীয় স্থানে। ম্যাচ হারের পর আক্ষেপ থেকে গেল তার অতিরিক্ত ডটবল নিয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে তার স্ট্রাইকরেট ছিল ৫৬ এর নিচে। অবশ্য পুরো ক্যারিয়ারেই ডট বল নিয়ে কাঠগড়ায় তোলা যেতে পারে মিরাজকে।

২০১৭ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরুর পর থেকে প্রতি বছরই ৫০ শতাংশের বেশি ডট বল খেলেছেন মিরাজ। ২০২৩ সালেই ২৪ ওয়ানডে ম্যাচে ৬৮৩ বল মোকাবিলা করে ৫৩ দশমিক ৩ শতাংশ ডট বল হজম করেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক। চলতি বছর যা বেড়ে ৫৭ শতাংশ পেরিয়েছে এরইমাঝে। পুরো ক্যারিয়ারে মিরাজের ডট বল ৫৫ শতাংশ।

আরও পড়ুনঃ   উত্তাপ ছড়ানো ম্যাচে খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়

তরুণ ওপেনার তানজিদ তামিম জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ১৮ ম্যাচ। ব্যাট করেছেন ১৭ ইনিংসে। তাতে রান করেছেন ৩০৭। যেখানে হাঁকিয়েছেন ৪৪ চার এবং ৮টি ছক্কা। ক্যারিয়ারের মোট ২২৪ রানই তানজিদ তামিম তুলেছেন বাউন্ডারি থেকে। বাকি ৮৩ রান এসেছে স্ট্রাইক রোটেশন থেকে। প্রায় ৭৩ শতাংশ রানই তিনি নিয়েছেন বাউন্ডারি থেকে।

জুনিয়র তামিমকে অবশ্য আগ্রাসী ব্যাটার সুযোগ থাকছে না ক্রিকেট ভক্তদের মাঝে। জাতীয় দলের বাকিদের মতো তারও আছে ডট বলের বিশেষ ঝুলি। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ছিল একের পর এক ডট বল। চলতি বছর ৫৯ শতাংশ ডট বল খেলেছেন এই ওপেনার। দুই বছরের ক্যারিয়ারে হজম করেছেন ৬১ দশমিক ৬ শতাংশ ডটবল।

গতকালের ম্যাচে ৯৮ রান করা মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ারেও ডট বলের সংখ্যাটা নেহাত কম নয়। ক্যারিয়ারের গোধূলীবেলায় থাকা এই ক্রিকেটারের ওয়ানডে ম্যাচে ডট বল ৫৩ শতাংশের বেশি। ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১১ বছরই ৫০ শতাংশের বেশি ডট বল হজম করেছেন। একই অবস্থা আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছর পার করা লিটন দাসের। আফগানিস্তান সিরিজ মিস করা এই ক্রিকেটারের ক্যারিয়ারে ডট বল ৫৪ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুনঃ   ভুক্তভোগীর কণ্ঠকে প্রাধান্য দিয়ে অনলাইনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

রিয়াদের সমসাময়িকদের মাঝে সবচেয়ে ভালো অবস্থানে আছেন সাকিব আল হাসান। লম্বা ক্যারিয়ারে সাকিব ওয়ানডে ফরম্যাটে হজম করেছেন ৪৯ দশমিক ২ শতাংশ ডটবল। মুশফিকুর রহিমের ডট বলের শতাংশটাও ৫০ এর নিচেই থাকছে। তবে তামিম ইকবালের ক্যারিয়ারে ডটবল ৫৭ শতাংশের বেশি।

জাতীয় দলে বর্তমানে থাকা ক্রিকেটারদের মধ্যে ডট বল প্রবণতা কম তাওহীদ হৃদয়ের। অবশ্য সেটাও একেবারেই কম না। ২৯ ম্যাচের ক্যারিয়ারে ১ হাজার ৫০ রান করা হৃদয় ৪৭ দশমিক ৯ শতাংশ ডট বল খেলেছেন। এছাড়া প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে প্রায় সকলেই ডট বল খেলেছেন ৪০ শতাংশের বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST