৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

অনলাইন ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এদিকে হুথি বিদ্রোহীরাও ইসরাইলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ওই সময় জেরুজালেমের আকাশে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল।

আরও পড়ুনঃ   নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলে হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইয়েমেনের হুথিরা বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

এক ভিডিও বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের ‘ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে’।

হুথিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। তারা মার্চ মাসে শেষ হওয়া দুই মাসের গাজা যুদ্ধবিরতির সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল। কিন্তু ইসরাইল এই অঞ্চলে তাদের সামরিক হামলা পুনরায় শুরু করার পর আবার শুরু করে।

আরও পড়ুনঃ   রাশিয়ার দুই প্রদেশ দখলের হুমকি ইউক্রেনের সেনাপ্রধানের

বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করা হলেও, মে মাসের শুরুতে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেন গুরিওন বিমানবন্দরের সীমানার ভেতরে আঘাত হানে।

হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। যার মধ্যে রাজধানী সানার বন্দর এবং বিমানবন্দরে হামলাও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST