১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন সারিকা

অনলাইন ডেস্ক : শোবিজ অঙ্গনে বেশ লম্বা সময়ের ক্যারিয়ার মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের। নন্দিত এই তারকার অভিনয়শৈলির পাশাপাশি তার রূপ-গুণে মুগ্ধ দর্শক। কিন্তু হঠাতই এই অভিনেত্রীর বিরুদ্ধে শোনা গেল পরকীয়ার গুঞ্জন, যা নিয়ে শোরগোল সারিকার ভক্তমহলে।

মিডিয়াপাড়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সারিকা সাবরিনের দাম্পত্য জীবন নাকি আর ঠিকঠাক নেই। দ্বিতীয় স্বামী রাহীর সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন সারিকা- এমনটাও রটেছিল। এবার শোনা যাচ্ছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা; যে কারণে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন অভিনেত্রী।

স্বামীর সঙ্গে সারিকার দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনে নাকি রয়েছে গুলশানের এক ক্যামিক্যাল ব্যবাসায়ী। আর তার সঙ্গেই পরকীয়ায় জড়িয়েছেন সারিকা, এমনই গুঞ্জন। বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ওই ক্লিপে আমি ছিলাম না, জেনে শুনে নিউজ করবেন : তানজিন তিশা

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক মুঠোবার্তায় সারিকা সাবরিন বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছরে আমরা একরাতও আলাদা থাকিনি, এটাই হচ্ছে বাস্তবতা। অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা বা কিংবা ন্যাচারাল ১৯-২০ যেমন ঝগড়া হয়, ওটাই হয়েছে। সেটা তাও আমরা বহু আগে ফেলে আসছি। তাছাড়া আমরা কখনোই এই প্রায় চার বছরে একরাতও আমরা আলাদা থাকিনি।’

বিচ্ছেদ-পরকীয়ার মতো খবর অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা কোত্থেকে আসছে, কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম। গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে, সেটাই আরকি প্রশ্ন। আমি আমার স্বামী-সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে যেয়েই এ খবরটি পেলাম।’

আরও পড়ুনঃ   প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা

২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন সারিকা সাবরিন। দুই পরিবারের সম্মতিতে পাত্র আহমেদ রাহীকে বিয়ে করেন অভিনেত্রী। এর আগে ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন সারিকা। পরের বছরই তাদের ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১০

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১১

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

১৩

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

১৪

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৬

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১৭

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৮

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৯

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST