৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে পরস্পর আঁকড়ে ধরা দুই শিশুর জন্ম!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভিন্নভাবে পৃথিবীতে এলো দুই শিশু। তারা পরস্পর বোন। দেখে মনে হচ্ছে মায়ের গর্ভে তারা সবসময়ই একে অপরকে জড়িয়ে ধরে বড় হয়েছে। শুক্রবার বেলা ৩টায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে তাদের জন্ম হয়। কিন্তু তারা কেউই জীবিত হয়ে জন্ম নেয়নি। পরস্পর আঁকড়ে ধরা জমজ ওই শিশুর মাথা থেকে বুক ও পেট অবধি জোড়া লাগানো ছিলো। চার পা আলাদা থাকলেও দুই জনের ৪ হাত পরস্পর জড়িয়ে ধরার মতো ছিলো।

আরও পড়ুনঃ   নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

জানা যায়, পাশ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের সুমন আলীর স্ত্রী জরুফা খাতুন (২৪) বৃহস্পতিবার বিকেলে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি হন। সেখানে আলট্রাসনোগ্রাফি করা হলে চিকিৎসক নিশ্চিত হয় গর্ভে জমজ শিশু রয়েছে। শুক্রবার প্রসব বেদনা উঠলে নরমাল ডেলিভারিতে এই ব্যতিক্রম জমজ শিশুর জন্ম হয়।

জমজ শিশুর মা জরুফা জানান, গর্ভকালীণ ৭ মাস ২৮ দিন পর তার এই জমজ সন্তানের জন্ম হয়। তার ধারণা প্রসবের কিছুক্ষণ আগেই গর্ভেতেই জোড়া লাগানোর দুই সন্তানের মৃত্যু হয়েছে। এই জমজ তাদের দ্বিতীয় সন্তান ছিলো। প্রথম সন্তান কন্যা এবং বয়স ৭ বছর।

আরও পড়ুনঃ   সোনালী অতীত, রাজশাহীতে হকি টুর্নামেন্টে সাবেকদের মিলনমেলা

আমেনা হাসপাতালের চেয়ারম্যান ডা. আনছারুল হক জানান, এরকম জোড়া লাগানো শিশুর জন্ম হয় তা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। জীবিত থাকলে তা আলাদা করারও সুযোগ থাকে। হয়তো কোনটা সফল হয় কোনটা সফল হয় না। জোড়া লাগানো ওই শিশুদ্বয় কন্যা শিশু ছিলো এবং ইমম্যাচিউরড (অপরিপক্ক) থাকায় মৃত হয়ে জন্ম নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১০

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

১৩

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১৪

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১৫

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১৬

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৭

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৯

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

২০

Design & Developed by: BD IT HOST