২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানা অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

চার সদস্যের এ দলের নেতৃত্বে ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের দেওয়া নির্দেশনা মোতাবেক বুধবার জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী এক চিঠিতে এই এনফোর্সমেন্ট টিম গঠন করে দেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অবৈধ এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড

পরে এ দিনই কর্মকর্তারা অভিযানে যান। তারা স্টেশন ব্যবস্থাপকের কক্ষে টিকিট বিক্রি, যাত্রীসেবায় হয়রানি ও কুলির ভাড়ায় অনিয়মের ব্যাপারে সতর্ক করেন। আসন্ন ঈদে যাত্রীসেবার মান যেন ঠিক থাকে, সে বিষয়েও সতর্ক করা হয়। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের কর্মকর্তারা।

অভিযানের বিষয়ে জানতে চাইলে স্টেশন ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, ‘সামনে ঈদ, ঈদের সময়ের ট্রেনের টিকিট যেন কালোবাজারি না হয়, কোনোরকম অনিয়ম-দুর্নীতি যেন না ঘটে সে বিষয়ে আমাদের অবগত করে গেছেন দুদক কর্মকর্তারা। আমাদের একটা বার্তা দিয়েছেন, যেন আগামীতে কোনো কিছু না ঘটে। আমরা আগে থেকেই এ ব্যাপারে সতর্ক। আমাদের কাউন্টার থেকে ঈদের আগাম কোনো টিকিট দেওয়া হবে না। সবই অনলাইনে।’

আরও পড়ুনঃ   যাত্রাবাড়ীতে দুই মামলায় হাসিনার সঙ্গে জিএম কাদেরও আসামি

তিনি বলেন, ‘আমরা দুদক কর্মকর্তাদের বলেছি যে, শতভাগ টিকিট যেহেতু অনলাইনে তাই কোনো অনিয়মের সুযোগ নেই। গতবার ঈদের সময় আমরা যেভাবে সুনাম কুড়িয়েছি, সে বিষয়ে এবারও তৎপর থাকব। যাত্রীসেবার মানও ঠিক থাকবে বলে আমরা মনে করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST