২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশে প্রতি পাঁচ জনে এক জন খাদ্যজনিত অসুস্থতায় ভোগে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ২০ শতাংশ মানুষ অর্থাৎ প্রতি ৫ জনে ১ জন খাদ্যজনিত অসুস্থতায় ভোগে। উন্নত বিশ্বে এ হার ১০ শতাংশ মাত্র। এদেশে ৪৭ দশমিক ৪ শতাংশ অকাল মৃত্যু অনিরাপদ খাদ্যের কারণে হয়ে থাকে।

রবিবার (২৫ মে) বেলা এগারো’টায় রাজশাহী পিটিআই এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচতেনতামূলক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আরএমপি’র কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ,ন, ম, নাজিম উদ্দীন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ।

আরও পড়ুনঃ   বাঘায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত : আহত ২

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক অমিতাভ মন্ডল।

কর্মশালায় জানানো হয়, আমাদের অসচেতনতার কারণে আমরা যেমন বাইরের অনিরাপদ খাদ্য গ্রহণ করছি, তেমনই নিজেরাও নিজেদের খাদ্যকে অনিরাপদ করছি। আমাদের আরও সচেতন হতে হবে এবং জনগণের মাঝে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে ঘরে-বাইরে পোড়াতেল পরিহার, রান্নার চার ঘন্টার মধ্যে খাবার ফ্রিজে সংরক্ষণ বা গরম করে রাখা, পশু জবাইয়ের ৪ ঘন্টার মধ্যে মাংস কেনা, খোলা তেল পরিহার, পালিশ করা চাল না খাওয়া, ফ্রিজের তাপমাত্রা পরীক্ষা করা ও সঠিক তাপমাত্রা বজায় রাখা, প্লাস্টিকের বোতলগুলো বার বার ব্যবহার না করা, কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজের ভিন্ন ভিন্ন ট্রেতে রাখা, পোড়ানো মাংস না খাওয়া, পুরাতন পত্রিকার কাগজে খাবার গ্রহণ না করা, প্লাস্টিকের ওয়ান টাইম কাপে চা বা গরম পানীয় পরিহার করার মতো গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুনঃ   বিরূপ পরিস্থিতির কারণে বড় সিদ্ধান্ত এলো আইপিএলে

মোড়কজাত খাবার কেনার সময় প্রস্তুতের তারিখ ও মেয়াদোর্ত্তীণের তারিখ দেখে নেওয়ার অনুরোধ করা হয় এসময়।

নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, হোটেল-রেস্তোরার মালিক ও স্ট্রিট ফুড দোকানের মালিকসহ অংশীজনেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST