১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিনামূল্যে মিলছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

প্রাথমিকভাবে কমিউনিটি ক্লিনিকে গিয়ে রক্তচাপ পরিমাপ করে রোগীরা যদি এনসিডি কর্নারে এসে ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, তাহলে নিয়মিত ফলোআপসহ তাদের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এই কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করতে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহানা ইয়াসমীন শিখা।

প্রশিক্ষক হিসেবে ছিলেন—ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. প্রিতম সাহা।

কর্মশালায় বক্তারা বলেন, “বাংলাদেশে বর্তমানে মৃত্যুর শতকরা ৭০ ভাগই হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগে। এর মধ্যে শতকরা ৩৪ ভাগ মৃত্যু হৃদরোগ ও স্ট্রোকে এবং শতকরা ১৯ ভাগ মৃত্যু হচ্ছে অকাল বয়সে।” তারা বলেন, “এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার উপজেলা পর্যায়ে এনসিডি কর্নার চালু করেছে, যেখানে সিমপল অ্যাপস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।”

আরও পড়ুনঃ   রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

বক্তারা আরও বলেন, এই সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা এবং শিক্ষক সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

কর্মশালায় মোহনপুর উপজেলার সব কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST