১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেমিককে প্রকাশ্যে এনে সম্পর্কে সীলমোহর দিলেন সামান্থা

অনলাইন ডেস্ক : নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর পেরিয়েছে প্রায় চার বছর। প্রাক্তন স্বামী এখন নতুন বউ শোবিতা ধুলিপালার সঙ্গে ব্যস্ত। মাঝেমধ্যেই তাদের সংসারের সুখের ঝলক উজাড় করে দেন সোশাল মিডিয়ায়।

এমন আবহেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন। এক পরিচালকের প্রেমে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী।

অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্টই বারবার সেই জল্পনা উসকে দিয়েছে। আর যে দক্ষিণী পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন, এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনাতে নতুন করে ঘি ছিটালেন সামান্থা।

বুধবার সামান্থা তার নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যে সিনেমা আবার তারই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালকের সঙ্গে সামান্থাকে।

আরও পড়ুনঃ   ‘নিউজ করার আগে ভাবল না যে এই মেয়েগুলোর কী হবে?’

কে তিনি? বিখ্যাত পরিচালক রাজ নিদিমারু। দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

রাজের সঙ্গে নাকি সামান্থা গত একবছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গতমাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজাও দিতে গিয়েছিলেন তারা। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে।

এদিকে সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অনুরাগীরাও। তাদের মন্তব্য, ‘এবার সামান্থার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার শুরু করা।’

সম্প্রতি সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছিলেন সামান্থা। সেখানেই দেখা গিয়েছিল পরিচালক রাজ নিদিমরুকে। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, “পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।”

আরও পড়ুনঃ   শঙ্কায় রাশমিকার সিনেমা!

আর এই পোস্ট ঘিরেই আপাতত শোরগোল অনুরাগীদের মধ্যে। এই ছবির মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন বলেই মনে করছেন অনেকে।

তবে শোনা যাচ্ছে, সামান্থা নাকি জানিয়েছেন, এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। আপাতত তিনি প্রেমে নেই বলে দাবি অভিনেত্রীর।

প্রসঙ্গত, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। ২০১৭ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন টেকেনি। কিছুদিন পরই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST