১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক : পুরো মৌসুমটাকে হামজা চৌধুরী ভাগ করতে পারেন দুই ভাগে। শুরুটা ছিল মলিন। লেস্টার সিটির শুরুর একাদশে জায়গা করে নিতেই হিমশিম খেতে হচ্ছিল তাকে। আর দ্বিতীয় ভাগে হামজা দুর্দান্ত, দুর্ধর্ষ। বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে। এরপরেই ধারে খেলতে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে। আর সেখানেই দেখা গেল হামজার পুরাতন রূপ।

ক্রিস ওয়াইল্ডার আরও একবার হামজার কাছ থেকে বের করে আনলেন সামর্থ্যের পুরোটা। কখনো মিডফিল্ডে আবার কখনো রাইটব্যাক হয়ে, হামজা চৌধুরী ব্লেডসদের লাল-সাদা জার্সিতে ছিলেন দুর্দান্ত। আর মৌসুমের একেবারে শেষ সময়ে এসে পেলেন সেটারই স্বীকৃতি।

স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান।

আরও পড়ুনঃ   রাবি মেডিকেল সেন্টারে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ

সেই একাদশেই টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই একাদশে জায়গা নিশ্চিত হলো তার।

এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই ১১ জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন তিনজন। নেপাল বংশদ্ভূত রাইটব্যাক আসমিতা অ্যালি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রানা ও স্ট্রাইকার সিমরান ঝামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে।

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই স্কোয়াডে আছেন হামজা চৌধুরী। মাঠের পারফরম্যান্স এবং দলগত অর্জনের দিক থেকেও বাংলাদেশি মিডফিল্ডারই আছেন সবার ওপরে। ৪-৩-৩ ফর্মেশনে এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবেই জায়গা করে নিয়েছেন হামজা। মধ্যমাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রানা এবং পাকিস্তানি বংশোদ্ভুত জিদান ইকবাল।

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হামজার শেফিল্ডই যাবে প্রিমিয়ারে– সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ইউরোপিয়ান ফুটবলে ব্রিটিশ-দক্ষিণ এশীয়দের বর্ষসেরা একাদশ

জাসবির সিং (ট্যামওর্থ এফসি), আসমিতা অ্যালি (লেস্টার সিটি নারী দল), মেল বেনিং (শ্রেসবুরি টাউন), ক্যাম ক্যান্ডোলা (কিডারমিনিস্টার হ্যারিস এফসি), ড্যানি ভট্ট (ব্ল্যাকবার্ন রোভার্স)
মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল), হামজা চৌধুরী (শেফিল্ড ইউনাইটেড), জিদান ইকবাল (এফসি উট্রেখট)
ডিলান মারকান্দে (ব্ল্যাকবার্ন রোভার্স), ব্রেন্ডন খেলা (ব্র্যাডফোর্ট সিটি), সিমরান ঝামাত (ওয়েস্টব্রমউইচ নারী দল)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১১

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১২

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৩

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৪

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৫

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৬

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST