৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘গুজবের রজনি’ পাকিস্তান নিয়ে মিথ্যাচারে মশগুল ভারতীয় মিডিয়া

অনলাইন ডেস্ক : ভারত পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক উত্তেজনা। গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য স্থানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান৷ এতে দেশটির অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এই হামলার পর দুই দেশের উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পায়। বিরোধপূর্ণ কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনাও ঘটে।

এর মধ্যে বৃহস্পতিবার (৮ মে) ভারত দাবি করে তাদের জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং রাজস্থানের তিনটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও ইসলামাবাদ এ দাবি প্রত্যাখ্যান করেছে।

এসবের মধ্যেই ভারতীয় মিডিয়ায় পাকিস্তানের ভারতের পাল্টা হামলা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাপক গুজব ছড়ানো শুরু হয়।

আরও পড়ুনঃ   ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় মিডিয়ায় ‘গুজবের বন্যা’ বইছে। মূলত, ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়- পাকিস্তানের অন্তত দুইটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, দুইজন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে, লাহোরে হামলা হয়েছে, করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে। তবে এর কিছুই ঘটেনি বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক এ সূত্রটি।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত দাবি করে, জম্মু ও কাশ্মিরের বিভিন্ন জায়গায় পাকিস্তানিরা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। পাক সামরিক সূত্রটি বলেছেন, “আমরা আন্তর্জাতিক সীমানার ওপারে এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা চালাইনি। খুব সম্ভবত ভারতীয় মিডিয়া মিথ্যা ছড়াচ্ছে, উত্তেজনা বৃদ্ধির একটি অজুহাত খোঁজার জন্য অথবা ভুয়া সাফল্য দেখানোর জন্য এসব করছে তারা। ”

আরও পড়ুনঃ   এবার কিম জং-উনকে ২৪টি ঘোড়া উপহার দিলেন পুতিন

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা দ্য ডন জানিয়েছে, ভারতীয় মিডিয়ায় একজন পাইলটের ছবিকে পাকিস্তানি পাইলটের, একটি বিধ্বস্ত জায়গাকে করাচি বন্দর হিসেবে অভিহিত করেছে। যা অনেকেই আবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

কিন্তু পাইলটের ছবি হিসেবে যা প্রচার করা হচ্ছে, সেটি আসলে তুরস্কের সেনাদের ছবি। যারা একটি বিধ্বস্ত যুদ্ধ বিমানে কাছে যাচ্ছেন৷ আর ছবিটি তোলা হয়েছিল ২০১৬ সালে।

অপরদিকে করাচি বন্দর হিসেবে যে ছবিটি প্রচার করা হচ্ছে, সেটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে চলতি বছরের জানুয়ারিতে বিধ্বস্ত হওয়া একটি বিমানের ছবি।

দ্য ডন আরও জানিয়েছে, ২০২৩ সালে ইজরায়েলের এক বিমান ঘাঁটিতে ইরানের হামলার ভিডিওকে পাকিস্তানে ভারতের হামলা হিসেবেও ভারতীয় মিডিয়ায় চালানো হয়েছে।

সূত্র : আল জাজিরা, দ্য ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST