৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সরকারি কর্মচারীদের প্রধান কাজ আইন অনুযায়ী দেশে নীতি বাস্তবায়ন করা -তথ্য ও সম্প্রচার সচিব

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীদের প্রধান কাজ আইন অনুযায়ী দেশে নীতি বাস্তবায়ন করা। মামলা পরিচালনা ও অন্যান্য কাজে সংশ্লিষ্ট আইন জানা থাকলে দায়িত্ব পালন সহজ হবে। আমরা যদি মামলায় হেরে যাই তবে ব্যক্তিগত দায় এসে যায়। ব্যক্তিগত দায় থেকে রক্ষা পেতে আইন সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক।

আজ (৮ মে) সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক এক কর্মশালা ভার্চুয়ালি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, যেকোনো বিষয়ে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উচ্চ আদালতের অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা নেই। ব্যক্তিগত মামলার পাশাপাশি আমাদের বিভাগীয় মামলার সম্মুখীন হতে হয়। বিভাগীয় মামলার ক্ষেত্রে আইনকানুন ও মামলা পরিচালনার পদ্ধতি না জানার ফলে অনেক সময় আদালত অবমাননা থেকে শুরু করে সরকারি ব্যবস্থাপনায় অনেক ক্ষতি হয়ে যায়। এ ধরণের কর্মশালার মাধ্যমে আমরা আমাদের দপ্তরের আইনকানুন সম্পর্কে জানবো এবং আমাদের মামলা-মোকদ্দমাগুলো মোকাবেলা করব।
তিনি বলেন, একটা মামলা হয়ে যাওয়ার পরে যেভাবে প্রস্তুতি নিতে হয় অর্থাৎ আমি কীভাবে সময় নেব, কীভাবে আইন কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করব সে বিষয়ে জানতে হবে। এসময় তিনি আইনের মধ্যে থেকে অপতথ্য বা গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ন্যায়পরায়ণতা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় মাদ্রাসা বোর্ডের অধিনে একটি কেন্দ্রে হচ্ছে ফাজিল পরীক্ষা

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অতিরিক্ত জেলা জজ মো. মাসুদ পারভেজ কর্মশালায় সঞ্চালনাসহ প্রতিপাদ্য বিষয়ে সেশন পরিচালনা করেন। অনলাইনে আরও যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মি।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী পিআইডি, এ বিভাগের জেলা তথ্য অফিসসমূহ এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মশালায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST