৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান-ভারত উত্তেজনায় বিপাকে পড়ল আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি

অনলাইন ডেস্ক : জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে গত কয়েক সপ্তাহের চলমান উত্তেজনা এবার সংঘাতে রূপ নিয়েছে। গতকাল মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে আচমকা হামলা চালিয়েছে ভারত, পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও।

উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের বিমান চলাচলেও। ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের সীমান্তবর্তী ১৮টি বিমানবন্দর। বিপাকে পড়েছে আইপিএলের দুই দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। বিমানসেবা বন্ধ থাকায় দলগুলোর ‘ট্র্যাভেল প্ল্যানে’ পরিবর্তন আসতে যাচ্ছে। বিমানের আরামদায়ক সফর ছেড়ে সড়কপথে যাত্রা করতে হতে পারে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে।

ধর্মশালা বিমানবন্দর আগামী ১০ মে স্থানীয় সময় ভোর ৫.৩০ পর্যন্ত বন্ধ। পাঞ্জাব কিংস নিজেদের শেষ তিনটি হোম ম্যাচ খেলছে ধর্মশালায়। সেই মাঠে খেলতে গেলে সাধারণত ধর্মশালা বিমানবন্দরেই নামে দলগুলো। এই মুহূর্তে দিল্লি দল ধর্মশালায় রয়েছে। দু’দিন পরে মুম্বাই ইন্ডিয়ান্সেরও পৌঁছানোর কথা। তবে বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বোর্ডের যাবতীয় পরিকল্পনা ভেস্তে গেছে আপাতত।

আরও পড়ুনঃ   রাজশাহীর গণমাধ্যম অঙ্গন পরিদর্শনে ডিএফপি'র উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে খেলে দিল্লি নিজেদের শহরে ফিরবে। অন্যদিকে, মুম্বাই নিজেদের শহর থেকে ধর্মশালায় আসবে। কী ভাবে এই দুই দল যাতায়াত করবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। কারণ, ধর্মশালা স্টেডিয়ামের কাছাকাছি আরও যে দুই বিমানবন্দর রয়েছে, সেই অমৃতসর এবং চণ্ডীগড়ও বন্ধ করে দেওয়া হয়েছে।

বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, “আপাতত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। চণ্ডীগড় বিমানবন্দরও বন্ধ থাকায় আমাদের হাতে আর বিকল্প নেই। দেখা যাক কী হয়। দুটো দল ইতিমধ্যে ধর্মশালায় রয়েছে। পরের দিকে মুম্বাইও আসবে। আপাতত দিল্লি বিমানবন্দর ছাড়া হাতে কোনো বিকল্প নেই। তবে সেখান থেকে সড়কপথে লম্বা যাত্রা করে ধর্মশালা পৌঁছাতে হবে। সরকার কী নির্দেশ দেয়, সবাই সে দিকেই তাকিয়ে।”

আরও পড়ুনঃ   বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

পাঞ্জাব এবং দিল্লি এখনও কোনো নির্দেশ পায়নি। তবে মুম্বাইয়ের পরিকল্পনা বদলাতে পারে। তারা নির্ধারিত বিমানের টিকিট বাতিল করে দিয়েছে কি না এখনও স্পষ্ট নয়। বিমানবন্দর বন্ধ থাকলে টিকিট বাতিল করা ছাড়া আর উপায়ও নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST