২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগাররা। এরই মধ্যে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে কার্যত নিয়মরক্ষার ম্যাচটি খেলে পরদিনই দেশে ফেরার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

আরও পড়ুনঃ   ‘রাজশাহী বিভাগীয় দলিত সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

এরপর টাইগারদের বিদেশ সফর মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আসন্ন সেই সিরিজটি আইসিসির এফটিপিরই অংশ। তবে নতুন করে এফটিপির বাইরে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষেই। সেই সূচিতে পাকিস্তান খেলবে বাংলাদেশের মাটিতে।

আরও পড়ুনঃ   সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

সব ঠিক থাকলে জুলাই-আগস্টে বাংলাদেশে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আসবে পাকিস্তান। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। দুবাইয়ে এ বিষয়ে বিসিবি প্রধান এবং পিসিবি প্রধান ইতোমধ্যে বৈঠক সেরে ফেলেছেন। দুই দলই ইতিবাচকভাবে নিয়েছে বিষয়টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST