১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদে হকি আম্পায়ার সেলিম লাকীর সুখবর

অনলাইন ডেস্ক : চলছে ঈদের আমেজ। গতকাল (বৃহস্পতিবার) ঈদের দিনই সুখবর পেয়েছেন বাংলাদেশের হকির আন্তর্জাতিক এলিট আম্পায়ার সেলিম লাকী। গতকাল এশিয়ান হকি ফেডারেশন সেলিমকে এক চিঠিতে মালয়েশিয়ার সুলতান আজিয়ান শাহ কাপ টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

মালয়েশিয়া হকি ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টটি অত্যন্ত ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ। এই টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত সেলিম, ‘ঈদের আনন্দ আরও বেড়ে গেল। এই টুর্নামেন্টটি আন্তর্জাতিক হকি অঙ্গনে অত্যন্ত সমাদৃত। প্রথম বাংলাদেশি কোনো আম্পায়ার হিসেবে এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবে।’

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, ৫ জনই ঢাকায়

মালয়েশিয়ার ইপোতে ৪-১২ মে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ আম্পায়ার হিসেবে সেলিমকে ২ মে মালয়েশিয়া উপস্থিত থাকতে হবে। টুর্নামেন্টে আম্পায়ারিং করার জন্য ভিসা, বিমান টিকিট ও আনুষঙ্গিক সকল বিষয়ে সহযোগিতা করবে মালয়েশিয়ার হকি ফেডারেশন।

সেলিম লাকী ভারত-চীন একাধিক ম্যাচ, ইউরোপে ও এশিয়ায় অনেক ম্যাচে আম্পায়ারিং করেছেন। দেশে-বিদেশে তার আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার সংখ্যা ৪৭। আর তিন ম্যাচ পরিচালনা করলেই তিনি ৫০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন।

আরও পড়ুনঃ   এলেন মেসি, ছিটকে গেলেন চার ফুটবলার; বড় ধাক্কা আর্জেন্টিনার

সেলিম লাকী আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত আম্পায়ার হলেও ঘরোয়া পর্যায়ে তেমন কদর পান না। বাংলাদেশের খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা লিগে লাকীর সিদ্ধান্ত মানতে অনেক ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। তাই ফেডারেশন বাধ্য হয়ে বিগত সময়ে বড় ম্যাচে বিদেশি আম্পায়ার এনেছে। এবার তো লিগের শুরু থেকেই বিদেশি আম্পায়ার। তবে বিদেশি আম্পায়ার যারা আসেন তারা সেলিম লাকীর চেয়ে তেমন উন্নত মানের নয়৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST