১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

অনলাইন ডেস্ক : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতার গল্পটা খুব একটা বড় নয়। ২৪ বছর পরেও টাইগারদের টেস্ট পরিসংখ্যান যেন ভুলে যাওয়ার মতোই। ২১ জয়ের বদলে হার ১০৫ ম্যাচে। ড্র হয়েছে মোটে ১৮ ম্যাচ। এখন পর্যন্ত জয় পায়নি ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অবশ্য বাংলাদেশ সেই অর্থে টেস্ট খেলার সুযোগ পেয়েছে কমই। ২০১০ সালের পর থেকে ইংল্যান্ডে টেস্ট খেলেনি টাইগাররা। আবার ২০০৩ সালের পর থেকে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলা হয়নি।

তবে এবারে বাংলাদেশ দলের পরিসংখ্যানটা বেশ শক্ত। আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে মাত্র ১ জয় পাওয়া বাংলাদেশ এবার ৬ ম্যাচ বাকি থাকতেই মেলাতে শুরু করেছে ফাইনালের অঙ্ক। সেই হিসেবটা খুব কঠিন হলেও অসম্ভব নয়। তবে সেজন্য ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে দারুণ কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে।

সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি আর অজর জাদেজা টাইগারদের মাঝে তেমন সম্ভাবনা না দেখলেও ভিন্ন এক কথা বলছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশ দলের ভারত সিরিজের আগে এই ধারাভাষ্যকারের মন্তব্য, নাজমুল হোসেন শান্তর এই টেস্ট দলই বাংলাদেশের জন্য সেরা টেস্ট দল।

আরও পড়ুনঃ   নিহত পাইলটের বাড়ি রাজশাহী, স্বজনদের নেওয়া হলো ঢাকা

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে হার্শা ভোগলে বলেছেন, ‘আসলে বাংলাদেশের সাথে সিরিজ দর্শকদের খুব বেশি মাতিয়ে রাখে না। এর কারণও আছে। সত্যি কথা বলতে গেলে, এর আগে বাংলাদেশ যখনই টেস্ট ম্যাচ খেলতে এসেছে তারা আসলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। ১৩টি টেস্ট খেলেছে ভারতের সাথে, ১১টিতে হেরেছে। ২টি ড্র করেছে বৃষ্টির কারণে। তারা একবার খুব কাছাকাছি চলে গিয়েছিল ম্যাচ জেতার। তবে তাদের মধ্যে জেতার খুব বেশি ইচ্ছা আমি দেখতে পাইনি।’

হার্শা কথা বলেছেন ২০১৯ সালের কলকাতা টেস্ট নিয়েও। যেখানে ভারতের সামনে রীতিমত অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগাররা, ‘শেষ বার তাদের দেখেছি ২০১৯ সালে, কলকাতায় দিবারাত্রির ম্যাচে। আমি আসলে তাদের মাঝে সেই ইচ্ছাটা দেখিনি প্রতিদ্বন্দ্বিতা করার মত, যে ঠিকাছে, আমরা জানি আমরা আন্ডারডগ তবে আমরা লড়াই করব।

আরও পড়ুনঃ   বাংলাদেশে আসতে ভারতকে চাপ দিচ্ছে পাকিস্তান

এরপরেই ভারতের এই ধারাভাষ্যকার জানালেন শান্তর বাংলাদেশই তার দেখা সেরা টেস্ট দল, ‘এখন আমি কেন বাংলাদেশের ভারত সফর নিয়ে এতটা আগ্রহী হলাম? কারণ আমি সত্যিই বিশ্বাস করি যে, এটা অনেক দিনের মধ্যে আমার দেখা তাদের সেরা টেস্ট দল।’

হার্শা ভোগলে অবশ্য বাংলাদেশকে সমীহ করলেও ফেবারিট মানছেন ভারতকেই। আর বাংলাদেশের কাছ থেকে চাইছেন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট, ‘ভারত অনেক এগিয়ে থেকে ফেভারিট হিসেবে শুরু করবে। আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব। কারণ এটা আমি আগে দেখিনি। যদি তারা লড়াইটা করতে পারে তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে।’

আগামী ১৯ আগস্ট চেন্নাইয়ে মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পরের টেস্ট হবে ২৭ আগস্ট থেকে কানপুরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST