২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমার লজ্জা নেই’, পোশাক বিতর্কে বললেন বিদ্যা বালান

অনলাইন ডেস্ক : বলিউড তারকাদের পাপারাজ্জিরা যেভাবে ফলো করেন, তাতে এক প্রকার দিনের পুরোটা সময় নিজেদেরকে ব্যস্ত রাখতে হয় পারফেক্ট লুক ধরে রাখা নিয়েই। জিম লুক, এয়ারপোর্ট লুক ছাড়াও আরও কত কী।

ক্যারিয়ারের শুরুতে সকলেই এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলেন প্রয়োজনের থেকে বেশি। যার জেরে রীতিমত নাজেহাল হতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে।

অভিনেত্রী জানান, তিনি রীতিমত ভয়ে-ভয়ে থাকতেন এয়ারপোর্ট লুক নিয়ে। ঠাকুরকে ডাকতেন, যেন কোনও ফটোগ্রাফার না আসেন।

ভয়ে লুকিয়ে থাকতেন বিদ্যা। যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না। পাপারাজ্জিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায় বলেও দাবি করেন বিদ্যা।

আরও পড়ুনঃ   পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন সারিকা

ইন্ডাস্ট্রির তথাকথিত ‘সাইজ কনসেপ্ট’কে গুঁড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। শাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শাড়িতেই খুশি। কিন্তু জীবনের কোনও না কোনও সময় বডিকাউন্ট পোশাক পরে দেখেননি এমনটা নয়। পরেছেন, চেয়েছেন অন্য অভিনেত্রীর মতো দেখতে লাগুক তাকে। কিন্তু বিদ্যার মনে হয়েছে, তাকে নাকি অদ্ভুত দেখাচ্ছে ।

রেড কার্পেটে বেশিরভাগ সময়ই শাড়িতে দাপানো, নিঃসন্দেহে চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবেই পাশ করেছেন বিদ্যা। ট্রেন্ড সেটার কি বলা যায় তাকে? বিদ্যার উত্তর, ‘আমার কাছে তো কোনও চয়েজই ছিল না। ওসব পোশাকে আমি ফিট হতাম না। আমি একটা জিনিস বুঝতে পারি, হয় সারাজীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব আর নয়তো আমি যা তাই হয়েই থাকতে পারব।”

আরও পড়ুনঃ   গোবিন্দকে বিয়ে করতে চাইতেন রাভিনা, আমি বলতাম ‘নিয়ে যা’

বিদ্যা আরও বলেন, “যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম, দর্শকও আমাকে আরও কাছ থেকে পেতে চাইল।”

কোনওদিন অন্য কোনও অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার ইচ্ছে হয়নি তার? বিদ্যার সাফ জবাব, “আমি চেষ্টা করেছি ওদের মতো পোশাক পরতে। তবে আমাকে অদ্ভুত দেখাত। নিজেও কমফোর্টেবল হতে পারতাম না একেবারেই। আমি খুশি, যা ভালোবাসি তাই পরতে পারি। যা ইচ্ছে তাই করতে পারি। আমি মুক্ত, আমি স্বাধীন। মানুষের কাছে তোমার প্রশংসা করা ছাড়া আর কোনও উপায় নেই। কারণ তারা নিজেরাও বুঝে গেছেন আমার লজ্জা নেই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST