১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ইউনিস্যাবের নতুন পোশাক পেল দেড় শতাধিক পথশিশু

রাবি প্রতিনিধি : সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় দেড় শতাধিক পথশিশুর মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করলো ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) পথশিশুদের মাঝে এ নতুন পোশাক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন ইউনিস্যাবের সদস্যরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে রাজশাহী শহরের বিভিন্ন এলাকা থেকে পথশিশুদের একত্রিত করে এসব পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন তারা। এ সময় পথশিশুদের সাথে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

নতুন পোশাক পেয়ে এক ছোট শিশু বলে, নতুন জামা পেয়ে খুবই ভালো লাগছে আমার। জামাটাও অনেক সুন্দর। নতুন জামা দিয়ে এবার ঈদ করতে পারব বলে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুটি।

আরও পড়ুনঃ   'Somebody threatened to burn the school down'

দুই বছরের বাচ্চার পোশাক নিতে ভদ্রা এলাকা থেকে এসেছেন এক অভিভাবক। তিনি বলেন, আমরা অনেক মা-বাবা আছি যারা ঈদ উপলক্ষ্যে আমাদের সন্তানদেরকে জামা-কাপড় কিনে দিতে পারি না। আমার চারটা বাচ্চা থাকায় দুজনকে দিতে পারলেও আর দুজনকে দেওয়া সম্ভব না। আমরা এ সংগঠনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য। তাদের দেওয়া নতুন পোশাকেই আমার বাচ্চা ঈদ পালন করবে।

সুমন ও মেঘার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন বলেন, এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ইউনিস্যাবের নতুন পোশাক বিতরণ আসলেই প্রশংসার দাবিদার। এমন আয়োজন সকল ছাত্র সংগঠনের করা উচিত। এমন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

ইউনিস্যাবের আঞ্চলিক সম্পাদক মো. শিহাব মিয়া বলেন, ইউনিস্যাব প্রতি বছরই এই প্রোগ্রামের মাধ্যমে সমাজের কিছু সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাসি ফোটানোর চেষ্টা করে। এই বছরও আমরা চেষ্টা করেছি রাজশাহী অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা এবং খাদ্য বিতরণ করার। এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ   ১৫ বছর পর বিডিআর বিদ্রোহ নিয়ে মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ

এ সময় উপস্থিত ছিলেন ইউনিস্যাবের উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক জহুরুল হক আনিস, রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র পরিচালক ড. সাজ্জাদুর রহিম, সংগঠনটির আজীবন সদস্য রাশেদুল ইসলাম সজীব, সংগঠনটির অ্যালামনাসবৃন্দ, বর্তমান কমিটির সদস্যবৃন্দ ও দেড় শতাধিক পথশিশু এবং তাদের অভিভাবকরা।

উল্লেখ্য, ইউনিস্যাব বাংলাদেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন যা সক্রিয়ভাবে তরুণদের দক্ষতা বিকাশের জন্য কাজ করে। সংগঠনটি ২০১৪ সালে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত সংগঠনটি সফলতার সাথে কাজ করে যাচ্ছে। ইউনিস্যাব বাংলাদেশের ভবিষ্যত নেতৃত্ব তৈরির জন্য স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST