১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পবিত্র রমজানে ভারতশাসিত কাশ্মিরে অশ্লীল ফ্যাশন শো, বিতর্কের ঝড়

অনলাইন ডেস্ক : চলছে রহমত, মাগফেরাত আর নাজাতের মাস মাহে রমজান। রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এই কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করে থাকেন।

আর এই রমজান মাসেই ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আয়োজন করা হয়েছে অশ্লীল ফ্যাশন শো। প্রকাশ্যে বরফের মধ্যে আয়োজিত এই ফ্যাশন শো-কে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং রিপোর্ট তলব করেছেন। সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মিরে আয়োজিত একটি ফ্যাশন শো-কে অশ্লীলতার জন্য চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত “সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন”।

গুলমার্গের স্কি রিসোর্টে অনুষ্ঠিত এই ফ্যাশন শো জম্মু ও কাশ্মিরে রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে অর্ধ-নগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে। সমালোচকরা বলছেন, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে।

আরও পড়ুনঃ   মোহাম্মদ মুস্তফা ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি সিনিয়র ধর্মগুরু মিরওয়াইজ উমর ফারুকের একই রকম পোস্ট শেয়ার করে বলেছেন, “এই (ধরনের অনুষ্ঠানের কারণে জনগণের) ক্ষোভ এবং তারা যে আঘাত পেয়েছেন তা সম্পূর্ণরূপে বোধগম্য। আমি যে ছবিগুলো দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখানো হয়েছে এবং তাও এই পবিত্র মাসে।”

শ্রীনগরের জামে মসজিদের প্রধান খতিব এবং কাশ্মিরের স্বাধীনতাকামী গোষ্ঠী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান উমর ফারুক এই ধরনের ফ্যাশন শোয়ের আয়োজনকে অপমানজনক বলে অভিহিত করেছেন এবং বলেছেন, পর্যটন প্রচারের নামে অশ্লীলতা সহ্য করা হবে না।

উমর ফারুক বলেন, “অপমানজনক! পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হয়েছে, যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সুফি, সাধু সংস্কৃতি এবং কাশ্মিরি জনগণের গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এই উপত্যকায় এটি কীভাবে সহ্য করা যেতে পারে? জড়িতদের অবিলম্বে জবাবদিহি করা উচিত।”

আরও পড়ুনঃ   ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, তার কার্যালয় থেকে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।

মূলত অশ্লীল এই ফ্যাশন শো ভারতশাসিত কাশ্মিরজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। রাজা মুজাফফর ভাট নামে একজন সমাজকর্মী বলেন, এই অনুষ্ঠানটি কাশ্মিরের নৈতিক ও নীতিগত মূল্যবোধ ধ্বংস করার একটি প্রচেষ্টা।

অনলাইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পবিত্র রমজানে গুলমার্গে এই নগ্ন ফ্যাশন শো আয়োজনের অনুমতি কে দিয়েছে? অর্ধনগ্ন পুরুষ ও নারীরা তুষারের ওপর হাঁটছে। পর্যটন বিভাগ, সিইও জিডিএ কি এই দিকে নজর দেবেন? কেন আপনারা আমাদের নৈতিক, নীতিগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করছেন?”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST