১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই : মিথিলা

অনলাইন ডেস্ক : দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘদিন দেশের শোবিজ অঙ্গনে কাজ করার পরে বর্তমানে ওপার বাংলাতেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-এর মুখোমুখি হয়েছিলেন এই তারকা।

যেখানে অভিনেত্রী জানিয়েছেন, কাজের ব্যাপারে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নন তিনি। মিথিলা বলেন, ‘আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। সংখ্যায় অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটি তেমন না। মনে হয় এ পর্যন্ত যা করেছি- আমার জন্য অনেক।’

এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। সংখ্যায় অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটি তেমন না। এখানে দুটো ছবি হলো, বাংলাদেশে কিছু ছবি করেছি, টেলিভিশনে লম্বা সময় কাজ করেছি। মনে হয় এ পর্যন্ত যা করেছি, করছি, আমার জন্য অনেক।’

আরও পড়ুনঃ   কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

সিনেমায় মিথিলার অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মন থেকে কাজ করলে এমনই হয়, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া যায়। আমি এই ছবিতে সেভাবেই কাজটি করেছি। চরিত্রটি তুলে আনতে পেরেছি। দর্শক পছন্দ করছেন।’

মিথিলাকে কী ওপার বাংলায় আরও সিনেমাতে দেখা যাবে? অভিনেত্রী বললেন, ‘সবাই জানে এটি আমার মূল পেশা নয়। আমার পূর্ণকালীন একটা পেশা আছে। অভিনয় আমি ভালোবাসার জায়গা থেকে করি। সে ক্ষেত্রে ভালো কাজের সুযোগ হলে, ভালো গল্প, চরিত্র এবং সেটি মন থেকে করার ইচ্ছা হলে করি।’

আরও পড়ুনঃ   উল্টো স্রোতে তারা

মিথিলার সঙ্গে কথোপকথনে সৃজিত মুখার্জির প্রসঙ্গ অবধারিতভাবেই এসে পড়ে। এই সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সিনেমা করার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটি তো পরিচালক সিদ্ধান্ত নেন, আর্টিস্ট সিদ্ধান্ত নেন না যে কোন ছবিতে কে থাকবে। এ কারণে প্রশ্নটি আমার কাছে বোকা বোকা লাগে।’

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘অভাগীর স্বর্গ’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটির প্রচারে মিথিলা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST