৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস

স্টাফ রিপোর্টার : জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রোববার (২ মার্চ) রাজশাহীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবস উদযাপনের শুভ উদ্বোধন করেন। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার অফিসে এসে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র‌্যালিতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ নতুন ভোটাররা অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ   কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

র‌্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার নতুন ভোটারদের কাছে জানতে চান, ভোটার হতে তাদের কী কী প্রমানক প্রয়োজন হয়েছে। একজন নতুন ভোটারের জবাব থেকে বিভাগীয় কমিশনার সভাকে জানান, নতুন ভোটার হতে গেলে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বা এসএসসি সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ ও যেকোনো ইউটিলিটি বিলের কপি প্রয়োজন।

আরও পড়ুনঃ   ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন, অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল

আজিম আহমেদ পরে নির্বাচন কর্মকর্তাদের কাছে জানতে চান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন কিনা। নির্বাচন কর্মকর্তাদের উত্তর শুনে তিনি সভায় অংশগ্রহণকারীদের জানান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন। ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করেও ভোটার হওয়া যাবে। শুধু আঙ্গুলের ছাপ ও আইরিশ স্ক্যান করতে নির্বাচন অফিসে যেতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST