২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁদের বুকে নেমেছে দ্বিতীয় বেসরকারি মহাকাশযান

অনলাইন ডেস্ক : দীর্ঘ যাত্রা শেষে চাঁদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি। রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৩টা ৩৪ মিনিটে ফায়ারফ্লাই এয়ারস্পেসের যানটি চাঁদে নামে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ব্লু ঘোস্ট মিশন-১।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে ইনটুইটিভ নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বেসরকারিভাবে চাঁদে যান পাঠায়। তবে চাঁদে পৌঁছানোর পরপরই সেটি ভেঙে পড়ে।

ফায়ারফ্লাই এয়ারস্পেসের প্রধান নির্বাহী জ্যাসন কিম ব্লু ঘোস্ট মিশনের সফল অবতরণের তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মহাকাশযানটি অক্ষত ও ঠিকভাবে নামতে পেরেছে বলেও জানিয়েছেন। ব্লু ঘোস্টের প্রকল্প ব্যবস্থাপক রে অ্যালেন্সওর্থ জানিয়েছেন, যানটি তাদের লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে অবতরণ করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ   কাশ্মীরে হামলা,‘আমরাও ওদের শেষ করব’

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্প হাতে নিয়েছে। ব্লু ঘোস্ট তারই একটি।

অ্যাপোলো-১১ এর পর চাঁদে আবারও মহাকাশচারী নিয়ে যাওয়ার অভিযান আর্টেমিস মিশনের খরচ যোগাতে এই উদ্যোগ নেয় নাসা। নাসার পরিচালক জ্যানেট পেট্রো বলেন, আমরা আমেরিকাকে এগিয়ে রাখছি, গর্বিত করছি, আমরা সবই করছি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যে।

১৫ জানুয়ারি স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় ব্লু ঘোস্ট। সঙ্গে বহন করে নিয়ে যায় নাসার ১০টি গবেষণামূলক যন্ত্রপাতি। এরমধ্যে রয়েছে চাঁদের ধুলা সংগ্রহের জন্য একটি ভ্যাকুয়াম যন্ত্র, চন্দ্রপৃষ্ঠের ১০ ফুট নিচের তাপমাত্রা পরীক্ষার জন্য ছিদ্র করার একটি যন্ত্র।

একটি কম্প্যাক্ট গাড়ির সমান আকারের চার পায়ের চন্দ্রযানটি ২৮ লাখ মাইল পাড়ি দিয়ে চাঁদের বুকে পৌঁছায়। যাত্রাপথে অসাধারণ কিছু ছবিও তোলে। সব ঠিক থাকলে ১৪ মার্চ চাঁদের বুকে পূর্ণগ্রাস গ্রহণের হাই-ডেফিনিশন চিত্র ধারণ করবে ব্লু ঘোস্ট। ১৬ মার্চ ধারণ করে চাঁদের বুকে সূর্যাস্তের চিত্র, যার মাধ্যমে সৌরশক্তির প্রভাবে চন্দ্রপৃষ্ঠের ধুলা কীভাবে উড়ে সে বিষয়ে ধারণা পাওয়া চেষ্টা করবেন বিজ্ঞানীরা।

আরও পড়ুনঃ   ইলেক্টোরালের পর এবার পপুলার ভোটেও জয়ী ট্রাম্প

গত বছর প্রথম বেসরকারি চন্দ্রযান ইনটুইটিভ মেশিনস এর ওডিসিউস চাঁদে নেমেছিল। যদিও নামার সময় সেটির একটি পা ভেঙে যায়। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তাদের আরেকটি যান চাঁদে নামার কথা রয়েছে। রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত পাঁচটি দেশ চাঁদে মহাকাশযান পাঠাতে সফল হয়েছে। এর মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও জাপান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

১০

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

১১

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

১২

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

১৩

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

১৪

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৫

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১৮

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১৯

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST