১৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

অনলাইন ডেস্ক : অতি ভারী বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে গত কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধস ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগই আকস্মিক বন্যার পানিতে ভেসে অথবা ভবন ধসে মারা গেছেন।

শনিবার (১৬ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

বর্ষাকালে সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয় এবার সে তুলনায় অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। এতে অনেক জায়গায় সড়কও ভবন ধসে সেগুলো ভেসে গেছে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। সেখানে অন্তত ১৮০ জন মারা গেছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এছাড়া কাশ্মিরে ৯ জন এবং গিলগিট-বালতিস্তানে আরও পাঁচজন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ   ‘আমাদের আঙুল ট্রিগারে’ ট্রাম্পকে সতর্কবার্তা ইরানের শীর্ষ কমান্ডারের

অপরদিকে খাইবার পাখতুনখাওয়ায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারের পাঁচ আরোহী নিহত হয়েছেন। যারমধ্যে দুজন পাইলট ছিলেন।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ দেশটির উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কোনো প্রয়োজন ছাড়া বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় না যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া কিছু অঞ্চলকে দুর্যোগ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ   সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী বাজুরে যাওয়ার সময় একটি এম-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এরআগে গত বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গতকাল মেঘ বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হন। এতে আহত হন আরও ২০০ জন। মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা সামনের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। যেগুলোর ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০০ জন আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST