৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মানব পাচার চক্র ভাঙল ইন্দোনেশিয়া, বিস্তৃত ছিল বাংলাদেশেও

অনলাইন ডেস্ক : একটি মানব পাচার চক্র ভেঙে দিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির দক্ষিণ আচেহকে কেন্দ্র করে পরিচালিত হতো এই মানব পাচার চক্রটি। এরা অবৈধভাবে রোহিঙ্গা শরণার্থী ও আচেহের বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে মালয়েশিয়ায় পাচার করছিল। এই চক্রের বিস্তৃতি আছে বাংলাদেশেও।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুসারে, আচেহ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চক্রটির তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আটজন পলাতক রয়েছে। কর্তৃপক্ষ পলাতকদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে এবং তাদের খুঁজে বের করতে তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে পিটিআইয়ের ব্যাপক বিক্ষোভ, ১৩ আইনপ্রণেতা আটক

চেহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক ও কমিশনার আদে হারিয়ান্তো জানান, এই পাচার চক্রের সদস্যরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল; এর মধ্যে রয়েছে অর্থ লেনদেন, পরিবহনব্যবস্থা নিশ্চিত করা। বাংলাদেশ, আচেহ, রিয়াউ ও মালয়েশিয়ায় এই চক্রের নেটওয়ার্ক বিস্তৃত। চক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থার ইউএনএইচসিআর বায়োমেট্রিক ডেটা এ ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুনঃ   হত্যাচেষ্টার পরে প্রথম সাক্ষাৎকারে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

হারিয়ান্তো আরও জানান, ইন্দোনেশিয়ার পুলিশ পাচারকারীদের বিচারের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, ‘এই কর্মকাণ্ড অভিবাসন আইন লঙ্ঘন করেছে, যা মানব পাচার অপরাধ হিসেবে বিবেচিত হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৩

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

৪

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

৫

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

৭

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

৮

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১০

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১১

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১২

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৩

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৪

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৫

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১৬

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

১৮

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

১৯

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST