৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদের ‘ইত্যাদি’তে থাকছে যত আয়োজন

অনলাইন ডেস্ক : প্রতি বছরের ন্যায় এবারের ঈদেও দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হচ্ছেন উপস্থাপক ও সঞ্চালক হানিফ সংকেত। ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠানটি।

এবার পুরো আয়োজন ধারণ করা হয়েছে, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। শুরুতে ‘রমজানের ওই রোজার শেষে এল খুশীর ঈদ’ পরিবেশন করবেন এই প্রজন্মের ৩৫ নজরুল সংগীতশিল্পী। সংগীতায়োজন করেছেন মেহেদি।

‘জীবনের সব সুখ’ শিরোনামে বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুলের একটি গান থাকছে। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি লিখেছেন কবির বকুল। দুই গানের সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

আরও থাকছে প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসানের কণ্ঠে একটি গান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

আরও পড়ুনঃ   আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর

যথারীতি নাচ পরিবেশন করবেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। এছাড়া সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর একটি গানের তালে নাচও থাকছে। গানটি সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার বিভিন্ন সমস্যা একটি মজাদার নাটিকায় দেখা যাবে অভিনেতা মীর সাব্বির ও নাসির উদ্দিন খান।

তানিয়া আহমেদের পরিচালনায় থাকছে আরেকটি নাটিকা। এতে দেখা মিলবে তথাকথিত ভাইরাল সেলিব্রেটিদের বিভিন্ন কার্যকলাপ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কজন নাট্যপ্রেমী শিক্ষার্থীরা অভিনয় করবেন এ নাটকে। ‘ইত্যাদি’র মঞ্চে দর্শকদের সামনেই পরিবেশিত হবে নাটকটি।

আরও পড়ুনঃ   ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, ফের উঠবে হাসির ঝড়

এবার দুটি ভিন্ন বিষয় নিয়ে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা থাকছে। একটিতে চার জন অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। আরেকটি মিউজিক্যাল ড্রামায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিনকে।

আর অনুষ্ঠানের সেরা আকর্ষণ নানা–নাতি পর্ব তো থাকছেই। এছাড়া থাকছে আরেকটি নিয়মিত আকর্ষণ বিদেশি নাগরিকদের দিয়েও আমাদের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরার বিষয়টি।

প্রতিবারই ‘ইত্যাদি’র দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শকের মুখোমুখি হয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST