১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘মালাইকা’ বলে ডাক দিতেই রেগে আগুন অর্জুন

অনলাইন ডেস্ক : অর্জুন কাপূর ও মালাইকা আরোরা জুটির বিচ্ছেদ হয়েছে। কিন্তু দুজনের অতীত যেন বারবার ফিরে আসছে। যেকোনো অনুষ্ঠান থেকে ভক্তদের সামনে হাজির হলেই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

শুধু তাই নয়, অর্জুন কিংবা মালাইকাকে দেখলেই ভক্তরা তাদের প্রাক্তনের নাম ধরে ডাকতে দেখা যাচ্ছে। এবার তেমনই এক ঘটনায় ক্ষেপে গেলেন অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ে নতুন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন। সেখানে তার সঙ্গেই ছিলেন ছবির দুই অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিংহ।

আরও পড়ুনঃ   আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

তারকাদের দেখার জন্য মঞ্চের নীচেই জড়ো হয়েছিলেন একদল অনুরাগী। হঠাৎই অর্জুনের উদ্দেশে এক ভক্ত মালাইকার নাম ধরে চিৎকার করেন। পরিস্থিতি সামাল দিতে ভূমি এবং রকুলের মুখে তখন হাসির ঝিলিক।

কিন্তু অর্জুন ওই অনুরাগীকে কোনও পাল্টা উত্তর দেননি। বরং তিনি তার দিকে রক্তচক্ষুতে তাকিয়ে ছিলেন।

সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই একাংশের দাবি, অর্জুন সঠিক কাজটাই করেছেন। একজন লিখেছেন, ‘অর্জুনের দৃষ্টি দেখে মনে হয় ওই ব্যক্তি ভয় পেয়ে গিয়েছিলেন!’

আরও পড়ুনঃ   যৌনতাকে ‘পবিত্র বিষয়’ বললেন তামান্না

গত বছর মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরে নিজেই এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি এই মুহূর্তে ‘সিঙ্গেল’। কিন্তু এখনও কি অর্জুন একাই সময় পার করছেন? এ প্রসঙ্গে অভিনেতা বলেন, সঠিক সময় এলে, আমি নির্দ্বিধায় বলব।

অন্যদিকে বিচ্ছেদের পরেই মালাইকাও একটি সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করেন।

যদিও বিচ্ছেদের পরেও মালাইকার কঠিন সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গেছে অর্জুনকে। গত বছর সেপ্টেম্বরে মালাইকার বাবা আত্মহত্যা করেন। তখন মালাইকার বাড়িতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১০

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১১

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১২

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৩

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৪

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৬

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৭

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৮

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৯

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

২০

Design & Developed by: BD IT HOST