৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

অনলাইন ডেস্ক : তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত জীবনের গল্প অনেক সময়ই থাকে আড়ালে। বিশেষ করে প্রিয় তারকাদের সম্পর্ক, ভালোবাসা কিংবা বিয়ের খবর নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সেই আগ্রহের কেন্দ্রে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘দুষ্টু কোকিল’খ্যাত এই অভিনেত্রীকে ঘিরে সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিপাড়ায়।

ইন্ডাস্ট্রির কানাঘুষো, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে পারেন মিমি। এরপর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসার কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিয়ের এই আলোচনা যখন টালিপাড়ায়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিমির একটি ভিডিও। সেখানে নিজের জীবনের বিশেষ একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

সেই মানুষটি মিমির বাড়ির গৃহকর্মী বুল্টি। দীর্ঘ ১৫ বছর ধরে অভিনেত্রীর পাশে রয়েছেন তিনি। শুধু দৈনন্দিন কাজের মধ্যেই তাদের সম্পর্ক সীমাবদ্ধ নয়; মিমির সুখ-দুঃখ, অসুস্থতা সব সময়েই ছায়ার মতো পাশে থাকেন বুল্টি। অনেকটা পরিবারের সদস্যের মতোই হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বুল্টিকে পাশে নিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন মিমি।

বুল্টিকে বুকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, ‘ ১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ তার ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই তার ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো?’

আরও পড়ুনঃ   জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

মিমির এমন আন্তরিকতায় মুগ্ধ সামাজিক যোগাযোগমা ধ্যমের ব্যবহারকারীরা। বুল্টির প্রতি অভিনেত্রীর সম্মান ও ভালোবাসার প্রশংসা করেছেন অনেকে। তাদের মতে, তারকাখ্যাতির আড়ালে থাকা এমন মানবিক সম্পর্কই মিমির অন্য একটি দিক তুলে ধরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

১

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

২

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৩

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৪

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

৫

রাবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতা শিথিল

৬

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

৭

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

৮

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

৯

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১০

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১১

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১২

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৩

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৪

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৫

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

১৬

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১৭

এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান

১৮

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

১৯

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST