৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

অনলাইন ডেস্ক : ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার রুক্মিণী বিনোদিনী হিসেবে একেবারেই বেমানান এ কথা প্রকাশ্যে বলেছিলেন টলিউডের অভিনেত্রীর সঙ্গে আরও অনেকেই।

ট্রেইলার মুক্তির পরে দেখা গেছে, ওম সাহানীর সঙ্গে রুক্মিণী মৈত্রর একটি অন্তরঙ্গ মুহূর্ত। আর সেই দৃশ্য নিয়েই মূলত সমালোচনা। এমন একটি দৃশ্যে অভিনয় করা নিতান্তই সহজ কাজ না।

রুক্মিণী এবং ওমের সেই দৃশ্যে বেশিরভাগ দর্শক ওমকেই বেশি নম্বর দিয়েছেন। বরাবরই, যেকোনও ছবির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা বেশি হয়। বেশি খোলামেলা দৃশ্যে অভিনয় করলে সেই নায়িকাকে নানা বিশেষণে দাগিয়ে পর্যন্ত দেওয়া হয়।

আরও পড়ুনঃ   দেড় মিনিটের ভিডিওতে আগুন ঝরালেন মাহি

এবারও সেটা ব্যতিক্রম নয়। কিন্তু, এবার দর্শক প্রশ্ন তুলেছেন এই দৃশ্য নিয়ে নয় বরং রুক্মিণীর অভিনয় দক্ষতা প্রসঙ্গে। তার প্রতিক্রিয়ায় নাকি বোঝাই সম্ভব না, যে আসলে কী বোঝাতে চাইছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দর্শকের মন্তব্য, ‘ওম এর সিডাকটিভ এক্সপ্রেশনের সামনে রুক্মিণীর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে অসুস্থ পেশেন্ট বেডে শুয়ে ছিল। হঠাৎ নিজের লোককে দেখে একটু খুশি হয়েছে। অভিনয়ের ব্যাপারে রুক্মিণীর আরও পড়াশোনার দরকার আছে।’

আরও পড়ুনঃ   ‘বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত খেয়েও ওজন বাড়েনি’

নেটিজেনের এই ব্যক্তিকে সহমত জানিয়েছেন অনেকেই। বিনোদিনী দাসী বাংলা থিয়েটার এবং রঙ্গমঞ্চের দুনিয়ার এমন এক নাম যাকে সকলে এক কথায় চেনেন।

তার অভিনয় থেকে ব্যক্তিসত্ত্বাকে পছন্দ করতেন। তাকে দেখতে অনেকেই ছুটে যেতেন থিয়েটারে। এবার সেই মানুষটিকে নিয়েই বিনোদিনী উপাখ্যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

২

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৩

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৪

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৫

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৬

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৮

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৯

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১০

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১২

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৩

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৪

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৫

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৬

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৭

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৮

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৯

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

২০

Design & Developed by: BD IT HOST