৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদে রূপালি পর্দায় আসছেন যারা

অনলাইন ডেস্ক : ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। এ কারণেই এ সময় সিনেমা মুক্তির তালিকাও থাকে বেশ বড়। সে ধারাবাহিকতা বজায় থাকছে এ বছরেও। আসন্ন ঈদে দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার সিনেমা মুক্তি পেতে চলেছে।

এবারের ঈদে দীর্ঘদিন পর নতুন সিনেমা ‘সোনার চর’-এর মাধ্যমে রূপালি পর্দায় ফিরছেন মৌসুমী-ওমর সানী জুটি। নির্মাতা জাহিদ হোসেনের এ সিনেমায় অভিনয় করেছেন আলোচিত জায়েদ খানও ।

এছাড়া ঈদে মুক্তি পাচ্ছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। এতে রূপালি পর্দায় দেখা যাবে পূর্ণিমা ও ফেরদৌস জুটিকেও।

আরও পড়ুনঃ   ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

এদিকে ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখতে যেন মুখিয়ে থাকেন শাকিব ভক্তরা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত ‘রাজকুমার’।
পরিচালক হিমেল আশরাফের এই সিনেমাটি মুক্তির আগেই শাকিব ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উন্মাদনা।


অন্যদিকে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে আলোচিত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ঈদের জন্য নির্মাণ করেছেন ‘কাজলরেখা‘। এই সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হচ্ছে মন্দিরা চক্রবর্তী ও সাদিয়া আয়মানের।


এছাড়া অভিনেত্রী মিথিলাকেও সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরিফুল রাজ।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই গুণি অভিনেতা ফজলুর রহমান বাবু ও শহীদুজ্জামান সেলিম এই ঈদে রূপালি পর্দায় আসছেন ‘ওমর’ নিয়ে। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত এই সিনেমায় জুটি হয়ে আসছেন শরিফুল রাজ ও দর্শনা বণিক।

আরও পড়ুনঃ   বনি-কৌশানীর প্রেমময় বালি ভ্রমণ


এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শরিফুল রাজ- বুবলির ‘দেয়ালের দেশ‘ সিনেমাটি রয়েছে আলোচনায়। এটি পরিচালনা করেছেন মিশুক মনি ।


‘মোনা-জ্বীন ২’ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান, অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, আহমেদ রুবেল প্রমুখ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত।

এ ছাড়া, নায়ক রোশান, ওমর সানী, রাশেদ মামুন অপু ঈদে নিয়ে আসছেন ‘ডেডবডি’। সিনেমাটি পরিচালনা করেছেন মো. ইকবাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST