৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বুধবার আয়োজিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় পাকিস্তান হাইকমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩শ’ বৃত্তির ব্যবস্থা আছে। রাবিও সেই সুবিধার অংশীদার হতে যাচ্ছে। রাবিসহ বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সমৃদ্ধকরণের পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুনঃ   আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে পাকিস্তানি ভিজিটিং অধ্যাপক পাঠানোর ব্যবস্থা এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করা হয়। হাইকমিশনারও রাবির জন্য কিছু বই উপহার দেন। পরে হাইকমিশনার রাবির পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ ও সোশ্যাল সেক্রেটারি সালহউদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

আরও পড়ুনঃ   দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

আরও উপস্থিত ছিলেন- অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক অধ্যাপক মো. আতিকুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম, একই বিভাগের অধ্যাপক মো. নাসির উদ্দিন, অধ্যাপক মো. শামিউল ইসলাম, ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শেহনাজ ইয়াসমিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

১০

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১১

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

১২

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

১৩

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৪

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৫

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১৬

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৭

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৯

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST