২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশিন নারীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মুখমণ্ডলের সঙ্গে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয়, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছেন পর্দানশিন নারীরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্দানশিন নারী সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে পর্দানশিন নারীরা বলেন, ‘শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশিন নারীরা বৈষম্যের শিকার। ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশিন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে মুখমণ্ডল খুলতে বাধ্য করা হচ্ছে। পর্দানশিন নারীরা এসব ‘হেনস্তার’ অবসান চান।

আরও পড়ুনঃ   আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

তাঁরা আরও বলেন, পর্দানশিন নারীদের জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তাঁরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত। অনেক পর্দানশিন নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না। বিধবা বা অন্য পর্দানশিন নারীরা জাতীয় পরিচয়পত্রের অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না। বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না।

সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়। তাঁদের তিন দফা দাবি হলো—গত ১৬ বছর যারা পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করেছেন, তাঁদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশিন নারীদের ধর্মীয় ও ব্যক্তিগত গোপনীয়তা অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষার অধিকার দিতে হবে। পর্দানশিন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে। নারীর ছবি নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব চান তাঁরা।

আরও পড়ুনঃ   ‘সাংবাদিক ভাইদের বলব অযথা অপপ্রচার করবেন না, ভুল হলে ধরিয়ে দেবেন’

মানববন্ধন শেষে এসব দাবি জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন নারীরা।

স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা উচ্চপর্যায়ে জানানো হবে। পরে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় বলে জানান তিনি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST