২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানকে পিস্তল নিয়ে ধাওয়া; সংবাদ সম্মেলনে নিরাপত্তা দাবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও জোয়াড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলী আকবর (৭০)কে হত্যার উদ্দেশ্যে বিএনপি’র অপর একটি পক্ষ পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রোববার রাত ১০টার দিকে থানায় ৯ জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরী করেছেন ওই ইউপি চেয়ারম্যান এবং রাত সাড়ে ১১টায় ঘটনার নিন্দা জানিয়ে ও জীবনের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আলী আকবর তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন করার লক্ষ্যে সোমবার বিকেলে জোয়াড়ি ইউপি প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ করে সেখান থেকে রামাগাড়ী নিজ বাড়ির দিকে প্রাইভেটকার যোগে রওনা দিলে পেছন দিক থেকে ৪/৫টি মোটরসাইকেলযোগে পিস্তল তাক করে ধাওয়া করে বিএনপি’র অপরপক্ষের লোকজন। এ সময় তাদের কাছে আরও দেশীয় অস্ত্র ছিলো। হামলা থেকে বাঁচতে চালক দ্রুত লোকালয়ের মধ্যে নিয়ে যায় প্রাইভেটকারটি। পরে সন্ত্রাসীরা চলে যায়। এ ঘটনায় তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং যে কোন সময় নৃশংসভাবে হত্যার শিকার হতে পারেন বলে আশংকা করছেন। জীবনের নিরাপত্তা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সাধারণ ডায়েরীতে উল্লেখিত অভিযুক্তরা হলেন, নাটোরের দত্তপাড়ার য্্ুবদল নেতা জুয়েল (৩৫) ও রাজীব (৩২), বড়াইগ্রাম পৌর যুবদল সভাপতি আব্দুল খালেক (৩৩), কায়েমকোলার যুবদল নেতা আরিফ (৪৫), জোয়াড়ি ইউপি যুবদলের সভাপতি হুমায়ুন কবীর রান্টু (৪০), সে¦চ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম (৩৫), জোয়াড়ি ইউপি ছাত্রদল সভাপতি রাকিব (৩৫), কায়েমকোলার যুবদল নেতা ইকবাল (৩২), গাফফার (৩২) এবং অজ্ঞাত ১০/১২ জন।

আরও পড়ুনঃ   দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান মির্জা ফখরুলের

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল ও সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম মাস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহিদ হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান মাস্টার, জোয়াড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান সহ বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ   চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন জানান, সাধারণ ডায়েরীতে লেখা অভিযোগ ও বিবরণ তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST