৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

একাধিক প্রেমিকা বদল, শ্রাবন্তীর সঙ্গে তুলনা শোভনকে

অনলাইন ডেস্ক : একাধিক প্রেমের কারণে আলোচিত কলকাতার গায়ক শোভন গাঙ্গুলী। গায়িকা থেকে নায়িকা, শোভনের প্রেমিকার তালিকাটা দীর্ঘ। বয়সে বড় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে অসম প্রেম দিয়ে শুরু, এরপর প্রেম করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও সোহিনী সরকারের সঙ্গে।

শোভনের প্রথম দুই প্রেমই ওপেন সিক্রেট ছিল ভক্তদের কাছে। বয়সের বাঁধাকে বুড়ো আঙুল দেখিয়ে ইমন চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেমের পর অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে জড়ান তিনি। প্রায় তিন বছর ছিল সেই সম্পর্ক। কিন্তু আচমকাই ২০২৩ সালের এপ্রিলে আলাদা হয়ে যান এই জুটি। এরপরই জড়িয়ে পড়েন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে। সম্প্রতি তাদের বিয়ের খবরও শোনা যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বারবার প্রেমিকা বদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের শিকার হন শোভন। অভিনেত্রী শ্রাবন্তীর চরিত্রের সঙ্গে তুলনা করেও তুলোধুনো করা হয় তাকে। শ্রাবন্তীর যেমন প্রেমিকের তালিকাটা ছিল দীর্ঘ, শোভনের ক্ষেত্রে প্রেমিকার।

আরও পড়ুনঃ   অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি গান প্রকাশ্যে আনেন শোভন। সেই গানের পুরো ভিডিওতে এক নারীর ছায়া দেখা যায়। অনেকেরই ধারণা সেই ছায়া-নারী আসলে সোহিনী।

নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি, ওই বিশেষ ব্যক্তি সোহিনী সরকার। শোভনের গানের কথা জুড়ে শুধুই প্রেম। সেখানে রয়েছে, প্রেমের আলাপ জমানোর কথা, সহজেই ভালোবাসার কথা।

এই ভিডিওর কমেন্ট বক্সে এক নেটিজেন বিদ্রুপ করে লেখেন, ‘সব ঠিক আছে কিন্তু তুমি তো দেখছি শ্রাবন্তী, কাঞ্চন এদেরকেও ছাড়িয়ে যাবে ভাই। তবে একটা ফারাক আছে তোমার মধ্যে ওরা বিয়ে করে ছাড়ে আর তুমি বিয়ে না করেই।’ এই কমেন্টের জবাবে শোভন পাল্টা লেখেন, ‘তাই তো ছড়িয়ে ফেলছি না, ছাড়িয়ে যাচ্ছি।’

আরও পড়ুনঃ   ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

এর আগে বারবার প্রেম ভাঙা প্রসঙ্গে কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোভন বলেছিলেন, ‘যে সম্পর্ক শুরু করেছি সেটা আজীবন টিকিয়ে রাখব বলেই শুরু করেছি। তবে পরিস্থিতি এমন হয়েছে যে সম্পর্কটা ভেঙে গিয়েছে। এই ব্যাপারে পরিবারের মানুষকে বোঝানো ছাড়া আর কারো কাছে জবাবদিহি করার কোনো প্রশ্ন উঠছে না। আমার অতীত সম্পর্কে একমাত্র জানার অধিকার রয়েছে যার সঙ্গে আমার নতুন সম্পর্ক শুরু হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST